উত্তর কোরিয়ার প্রত্যন্ত অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। খরার কারণে ফসল উত্পাদন না হওয়ায় দুর্ভিক্ষ সম্প্রতি চরম আকার ধারণ করেছে। ক্ষুধার যন্ত্রণায় দেশটির কৃষিপ্রধান পারিয়াহ রাজ্যের লোকজন নিজ সন্তানকে খুন করে তার মাংস ভক্ষণ করছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কৃষিপ্রধান বেশ কয়েকটি রাজ্যে দুর্ভিক্ষের কারণে ইতোমধ্যে ১০ হাজারের অধিক লোক প্রাণ হারিয়েছে। খাদ্য ঘাটতির কারণে ওইসব এলাকায় মেয়াদোত্তীর্ণ খাবার বিতরণ করা হচ্ছে। তাও যারা পাচ্ছে না তারা নিজ সন্তানদের হত্যা করে গর্তে পচিয়ে সেই মাংস ভক্ষণ করছে। উত্তর ও দক্ষিণ হোয়ানঘাই রাজ্যে দুর্ভিক্ষের কারণে নরখাদকদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এশিয়া প্রেস সানডে টাইমসকে জানায়, এক ব্যক্তিকে তার নাতির কবর খুড়ে লাশ ছিঁড়ে পচা মাংস ভক্ষণ করতে দেখা গেছে। অন্য এক ক্ষুধার্ত খাবার না পেয়ে তার দুই সন্তানকে হত্যা করেছে তাদের মাংস খাওয়ার জন্য। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, দেশজুড়ে যখন দুর্ভিক্ষের কারণে নৃশংসতা বেড়ে গেছে তখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সাম্প্রতিক সময়ে রকেট উেক্ষপণে মনোযোগী। এই খাতে তিনি প্রচুর টাকা ব্যয় করেছেন। এমনকি চিরবৈরী যুক্তরাষ্ট্রকে যুত্সই জবাব দিতে উন নতুন পারমাণবিক পরীক্ষার ঘোষণা দিয়েছেন। এশিয়া প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ং থেকে দূরবর্তী একটি এলাকায় ক্ষুধার যন্ত্রণায় এক ব্যক্তি তার দুই সন্তানকে গুলি করে হত্যা করেছে। সেটি দেখে অন্য এক ব্যক্তি স্ত্রীর অবর্তমানে বাসায় তার বড় মেয়েকে খুন করেছে। স্ত্রী বাসায় ফিরলে ওই ব্যক্তি বলছে, তাদের বাসায় পর্যাপ্ত খাবার রয়েছে। অতঃপর স্ত্রীর সামনে মেয়ের মাংস পরিবেশন করে। সন্দেহ হওয়ায় স্ত্রী খোঁজ নিয়ে জানতে পারে এগুলো হচ্ছে নিজ সন্তানের দেহাবশেষ। কয়েক দিন আগে উত্তর কোরিয়া সরকার ক্ষুধার্ত এক ব্যক্তির প্রাণদণ্ড কার্যকর করেছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সে দুই সন্তানকে হত্যা করে তার মাংস খাদ্য হিসেবে গ্রহণ করেছে।
ক্ষুধার যন্ত্রণায় সন্তানের মাংস ভক্ষণ করছে উত্তর কোরিয়ানরা!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।