somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতে সাইকেল নির্মাণ ও বিকাশের প্রাণপুরুষ হলেন সুধীরকুমার সেন..

০৫ ই মে, ২০২১ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাঙালির কাছে এখন এক বিস্তৃত নাম হলো সুধীরকুমার সেন। অথচ শিল্প-বাণিজ্যের এক শ্রেষ্ঠ বাঙালি নেতা ছিলেন তিনি।

সদ্য স্বাধীন হয়েছে দেশ। পশ্চিমবঙ্গের মুষ্টিমেয় মানুষ তখন স্বপ্ন দেখছে আধুনিক শিল্পকে কেন্দ্র করে উঠে দাঁড়ানোর। সাইকেল হলো তার মধ্যে একটি। সারা ভারতে আধুনিক উন্নত মানের সাইকেল শিল্পের ভিত্তি রচিত হয়েছিল যাঁর হাত ধরে তিনিই হলেন সুধীরকুমার সেন।

১৮৮৮ সালের ২২ শে ফেব্রুয়ারি ঝালকাঠির বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন সুধীরকুমার সেন। চণ্ডীচরণ সেন ও বামাসুন্দরী দেবীর সন্তান ছিলেন সুধীরকুমার সেন। তাঁর আরেক পরিচয় হলো তিনি প্রখ্যাত মহিলা কবি কামিনী রায়ের ভাই ও ডাক্তার নীলরতন সরকারের জামাই। তিনি প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্সসহ বি.এ পড়েন। অধ্যাপক পার্সিভালের শিক্ষা তাঁকে নানাভাবে প্রভাবিত করে। তিনি গর্বের সঙ্গে বলতেন, প্রেসিডেন্সিই তাঁর জীবনের ভীত সুদৃঢ় করে দিয়েছিল।

তিনি যথাসময়ে কৃতিত্বের সঙ্গে গ্রাজুয়েট হয়েও প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার পথ পরিহার করেন। তিনি প্রভিন্সিয়াল এক্সিকিউটিভ সার্ভিসে যুক্ত হওয়ার সুযোগ পেয়েও স্বেচ্ছায় তা পরিত্যাগ করেন। একদিকে স্বদেশি আন্দোলনের জোয়ার, অন্যদিকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আহ্বান-- এই দুইয়ে মিলেই যেন তাঁর ভাগ্যনিয়ন্ত্রিত হয়ে গেল। ব্যবসা-বাণিজ্য শিল্পে বাঙালির অধিকার থাকা কত প্রয়োজনীয় তা তিনি উপলব্ধি করেছিলেন স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে সামনে থেকে দেখে। যৌবন বয়সেই স্থির করলেন যে তিনি স্বাধীনভাবে ব্যবসা করবেন। নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী তিনি ১৯০৯ সালে সাইকেল ব্যবসার মাধ্যমে ব্যবসায়ী জীবন শুরু করলেন।

তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও রামচন্দ্র পন্ডিতের সহায়তায় ১৯০৯ সালে প্রতিষ্ঠিত 'সেন অ্যান্ড পন্ডিত কোং' অল্পদিন পরেই তাঁর মালিকানায় চলে আসে। সাইকেলের প্রচলন বৃদ্ধির জন্য ১৯১৭ সালে তিনি 'ইন্ডিয়ান সাইকেল অ্যান্ড মোটর জার্নাল' নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। তিনি একাধিকবার দেশ-বিদেশের বাণিজ্যিক সম্মেলনে অংশ নেন। ইংল্যান্ড, জার্মানি ও আমেরিকার মতো দেশেও তিনি নিজের ব্যবসাকে ছড়িয়ে দেন। শিল্পপতি হিসেবে ব্রিটিশ আমলেই তিনি সাড়া ফেলে দেন৷

১৯৪১ সালে তাঁর শ্বশুর ডা. নীলরতন সরকারের অনুরোধে তিনি ন্যাশনাল ট্যানারির কর্মভার হাতে নিয়ে তার উন্নতিসাধনে যথেষ্ট পরিশ্রম করেছিলেন। ১৯৫২ সালে আসানসোল সংলগ্ন কন্যাপুরে 'সেন-র‌্যালে' কারখানা প্রতিষ্ঠা করেন। যা ছিল তাঁর এক অক্ষয় কীর্তি। তাঁর ঐ কারখানাতে তৈরি হতো রবিনহুড, হাম্বার, র‌্যালে ও রাজের মতো জনপ্রিয় সব সাইকেল। আন্তর্জাতিক মহলেও তিনি অধিক পরিচিতি লাভ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত একসময় তাঁর নিজের হাতে গড়া সাইকেল কারখানাটি আস্তে আস্তে বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেল।

কলমে : শঙ্কর চক্রবর্তী
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২১ রাত ১২:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×