আইনের লোক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তত্ত্ব কথা বললা কতো
দুইটা বছর ধরে,
রাখলা না তো কোন নেতার
মস্তক তার ঘাড়ে।
ভাঙছে নিয়ম অমুক নেতা
তমুকে খায় ঘুষ,
এমনি করে রাজনীতি মাঠ
কইরা দিছো তুশ।
এখন দেখি থলের বেড়াল
বাইরে এসে হাসে,
তোমার ভাঙা নিয়মগুলা
শব্দ কইরা কাশে।
হাদীসে কয় কেন তা কও
করনা যা নিজে,
শিয়াল বুঝি এমনি করে
কাস্তে চালায় লেজে।
সবারই পাপ খুঁজলা বহুত
তোমারটা আজ কই,
আমরা তো ভাই নাদান মানুষ
আইন ছাড়া নই।
এবার দেখি নিয়ম ভাঙার
শাস্তি কেমন হয়,
আইনের লোক সে কিরে ভাই
নিয়ম ভাঙার নয়?
খবর: 'মতিনের আরও একটি অনিয়ম খুঁজে পেয়েছে স্থায়ী কমিটি', সমকাল, ২৪ জুন ২০০৯।
খবরটির লিঙ্ক:
http://www.shamokal.com/details.php?nid=116913
সাবেক উপদেষ্টা এমএ মতিনরে ছবিটি গুগুল থেকে নেয়।
৬টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।