somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতের কাছে যা পাচ্ছি তাই পড়ছি

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির আধুনিকতায় আমরা এখন এমনই এক সময়ে এসে পৌঁছেছি, যখন মোবাইল ফোন এবং এর সাথে ইন্টারনেট প্রায় সবসময় আমাদের নিত্যসঙ্গি হয়ে উঠেছে। আমরা চাইলেই যখন যা খুশি তা এক মুহূর্তেই জেনে নিতে পারছি। গুগলে সার্চ করেল আমরা সাথে সাথেই পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্কিত বিষয়বস্তু, কিন্তু ইন্টারেন্ট তথা গুগল সার্চ ইঞ্জিন এর অপব্যবহারও কিন্তু কম নয়। গুগলে সার্চ করেল আমাদের কাঙ্কিত বিষয়বস্তু ছাড়াও চলে আসে আনুসাঙ্গিক অনেক বিষয় যা অনেক সময় আমাদের মনকে প্রলুব্ধ করে, বিপথে চালিত করতে উৎসাহিত করে। লুকুয়ে পড়ার দুঃপ্রাপ্য জুতা টাইপের বই গুলো এখন আমাদের হাতের নাগালেই চলে এসেছে। অনলাইন নিউজগুলো এখন নিয়মিত পরিবেশন করেছে “হাও টু ট্রেইন ইয়োর ড্রাগন” টাইপের নিউজ গুলো, যা আমরা নিয়মিত পড়ে যাচ্ছি একান্ত গোপনে। ফেসবুকের হোমপেজে নিয়মিত এসে হাজির হচ্ছে আবেগাপ্লুত সব লেখা ও ছবি যা হয়তো আমাদেরই একান্ত গোপনে দেওয়া কোন লাইকপেজ থেকে আসা।
জ্ঞানের সমুদ্র পাড়ি দেওয়ার জন্য হাজারও উপকরণ আমাদের সামনে কিন্তু কোনটা সঠিক তা আমরা কিভাবে বেছে নিব সে দায়িত্ব কিন্তু একান্ত আমাদের ব্যক্তিগত। অনেক বছর আগেই “বই” নামক একটি কবিতায় “হুমায়ুন আজাদ” লিখে গিয়েছিলেন সেই নির্দেশিকাবলী।

বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে

যে-বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফোটে, সে-বই তুমি পড়বে |

যে-বই জ্বালে ভিন্ন আলো, তোমাকে শেখায় বাসতে ভালো, সে-বই তুমি পাড়বে |

যে-বই তোমায় দেখায় ভয়, সেগুলো কোনো বই-ই নয়, সে-বই তুমি পড়বে না |

যে-বই তোমায় অন্ধ করে, যে-বই তোমায় বন্ধ করে সে বই তুমি ধরবে না |

বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে |

আমরা সবাই জানি যে, যেসব বই আমাদের মনে আশা জাগায় না, স্বপ্ন দেখায় না, আমাদেরকে হতাশ করে দেয়, মনে ভয়ভীতি ও জড়তা সৃষ্টি করে সেসব বই আমাদের পড়া উচিত নয়।
আমরা আমাদের হাতের কাছে যা পাচ্ছি তাই পড়ে ফেলছি একনিমিষে। তবে হাতে নিয়ে বই পড়ার অভ্যাস না থাকলেও এখন আর খুব বেশি ভয় লাগে না, আমাদের কাছে তো ইন্টারনেট আছে! এক্ষেত্রে বিশ্বসাহিত্য কেন্দ্র আমাদেরকে আলোর ইস্কুলে নিয়ে এসেছে, আমরা চাইলেই এখন এই ইন্টারনেট আর মোবাইল ফোনের মাধ্যমেই পাঠ করতে পারি বিশ্বের সব বাঘা-বাঘা সাহিত্যগুলো।
আমাদের এই পাঠ অভ্যাস যেন থেমে না যায় কোন অশুভ চিন্তা চেতনায়। অন্ধকারের বিপরীত পার্শ্বে অবশ্যই আমরা আলোকে খুজে নিতে পারব এই প্রত্যাশা সবার কাছে।

যে বই প্রদীপ জ্বালে সে বই আমাদের অবশ্যই পড়তে হবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×