somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র যখন গণধর্ষণতন্ত্র -সুকান্ত পার্থিব

২০ শে জুলাই, ২০১১ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘড়ির কাঁটা বেড়ে চলেছে নিজস্ব গতিতে,
গভীর থেকে গভীরতর হচ্ছে চন্দ্রহীন রাত।
বাঁশ ঝোপের পাশে মিটি মিটি আলো জ্বালিয়ে
সামনের পথ দ্যাখায় একগুচ্ছ জোনাকি,
ভোরের আভা বেরুতে শুরু করেছে,
পূর্বকোণ জুড়ে রক্তিম ছিটে ফোঁটা জানান দিচ্ছে প্রভাতের!
তাই, কিচির মিচির কলরবে পাখির দল মুখরিত রেখেছে চারপাশ।
পাখিগুলোর মুক্ত রবের বহিঃপ্রকাশে
কর্মব্যস্ততা আর চাঞ্চলতা ফিরে পাচ্ছে মানুষজন।

শ্বেত পায়রার ঝাঁকও ডানা মেলে
পাড়ি জমিয়েছে নীলাভ খোলা আকাশে।
পাখিদের স্বাধীনতা, মুক্ত কলধ্বনি
স্বতঃস্ফূর্ত জীবন নির্বাহের প্রতীক
হিশেবে জোনাকির ঐ আলোর মতন
পথ দেখায় শত-সহস্র প্রতিকূল অন্ধকারেও।

আর আমরা মানুষ; বিষাক্ত এ পরিবেশে
আমাদের সত্য-স্পষ্ট কথা মুক্তভাবে
আলোচনা করতেও প্রয়োজন পড়ে চরম সাহসের!

প্রত্যেক মানুষ তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে
মুখে লাগাম লাগিয়ে হাতে-পায়ে শিকল বেঁধে বন্দী,
কেননা, এ পশ্চাদ্মুখী অবস্থায় প্রাসঙ্গিক কোন বচন
প্রকাশ করতেও দরকার অসীম সাহস ও ক্ষমতার জোর।

যে ক্ষমতালিপ্সু ক্ষমতায় আসে,
তার মুখে মিথ্যার ফেনা উঠে
মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রকে সুসমৃদ্ধ করবার!
কিন্তু, এখানকার বনে-জলে-জঙ্গলে কিংবা মাটির চতুর্দিকে
বুলি আওড়ানো গণতন্ত্র একনায়কতন্ত্রের প্রকারন্তে
মানসিক ও দৈহিক গণধর্ষণতন্ত্রের পাতানো
ফাঁদের জালের মতো ব্যাপককারে আবৃত-বিস্তৃত।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×