জল ছুঁই ছুঁই আবেগ ভরে
কতো কথা যেনো শুধু ঝরে পরে!
রাগে-ক্ষোভ সব নাকের ডগায়
কথা সব তাই ওপাশেই হারায়!
এতো শত অভিমান কোথায় যে বাসা বাঁধে
চোখ জুড়ে জল কোথায় যে জমে
কে জানে!কোন কোণ জুড়ে জায়গা বুনে!
মনের রাজ্য মন নিজেই না চিনে!
কতো ভাবে কতো করে নিজেকে সাজানো হয়
কখনো মায়াবী,কখনো অভিমানী
কখনো বা আনন্দময়ী,উচ্ছ্বল
জীবন যখন বাস্তবতায় বাঁধা
তখন হয় সবই শুধু দুঃস্বপ্নে গাঁথা!
কতো রূপ,কতো রঙে আঁকা ক্যানভাস
যেনো পটে আঁকা ছবি হয়েও
নেই তাতে রঙের আভাস!
তবু সুখ টুকু করে ভাগ
ভাবে,জীবনটা এভাবেই চলে যাক!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


