এক
কিযে তার নাম দেবে
নিজেই জানেনি কখনো।
মুঠো মুঠো সোনালী আলোর কণা ঝরে পড়তো
ও এলে।
আগুন ।
হতে পারতো ওর নাম ।
বিকালবেলা ছায়া পড়ে এলে
কাঠবিড়ালীরা যখন ঘাসের বুকে লুটোপুটি খেলায় মাততো
আগুন এসে দাঁড়াতো ওর আঙিনায়।
অপেক্ষার মধুর সময়গুলোকে
কখনো বিরক্তিকর করেনি সে।
ঘড়ির কাঁটা চারটার ঘর ছুঁই ছুঁই করতেই
আগুনের সুরভিত মূর্ছণায় ভরে যেতো চারিদিক।
কোন সে ফুল কে জানে!
কিছু মানুষ এমনই ।
যেখানেই যায়
নানান ফুলের সৌরভ এ ভরে যায় চারদিক।
দুই
আজবিকাল চারটায় আগুন আসবার কথা ছিল।
আগুন তো এলোনা শুধু বৃষ্টি এলো।
মন খারাপ করা একা সময়ের হাতধরে
কখন যে সন্ধ্যা নেমে এলো!
আগুন আসবে বলে আকাশ সেজেছিলো আজ।
মেঘেরা বাজাচ্ছিল আনন্দধ্বনি।
শুধু ও এলো না বলেই
বৃষ্টিধারায় ভিজে গেলো সারা বিকেল এর রৌদ্দুর।
রংধনুটা পশ্চিমাকাশকে আলো করে দিলো যখন।
আগুন এলো তখুনি।
পরনে ময়ূরকন্ঠী রং শাড়ি।
কপালে কুমকুম টিপ।
সন্ধ্যামালতীর সৌরভ এ ভরে গেলো চারিদিক।
বুকের মধ্য তখন ওর নদীর পাড় ভাঙার শব্দ।
শুধু আগুনের জন্যই এমন রংধনু সন্ধ্যার বেহাগ!
শুধু প্রজাপতি মেয়েটা যদি তা জানতো!
আগুন এর জন্য রংধনু সন্ধ্যার বেহাগ........
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫০টি মন্তব্য ৪৯টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।