somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(আমার নিখিল ভুবন হারালেম আমি যে)

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গুগল ম্যাপ এ খুঁজে বেড়াই তোমার শহর।
তোমার শহরের ব্যস্ত রাস্তাটার শেষ প্রান্তে , একটা নদীর খুব কাছেই তোমার বাসা।

তোমার গাড়ির রঙটা দেখতে পারি। এমনকি গলির মোড়ের রাস্তার নামলেখা সাইনবোর্ডটা।
তোমার গাড়ির পার্কিং লট এর পাশেই তোমার পাতাবাহার বাগান।
এত সুন্দর গোছানো বাগানের কাছে গিয়ে চোখ চমকে যায়।
বাগানের কোনার ধূসর বেঞ্চটাকে ভীষন একাকী মনে হয়।
মাউসের ক্লিকে একটু ডানপাশে ঘুরতেই খুঁজে পাই তোমার সাইকেলটাও।
কেমন অলস পড়ে আছে বাগানের পাশে।

তোমার ছাদের কোনায় বিশাল এক এন্টেনা। সমস্ত পৃথিবীর টিভি চ্যানেলগুলো পেয়ে যাও অনায়াসে।
ইরানের ছবি তোমার দারুণ পছন্দ।
আর ডিসকভারী চ্যানেলে মাছেদের রাজ্য দেখাও তোমার ভীষন প্রিয়।
পানির নীচে পাতালপুরী থাকে নাকি? একথার উত্তরে হাসতে হাসতে বলেছিলে, থাকেতো!
তোমার বাসার সামনের বড় রাস্তাটার নাম ফরেস্ট হীল এভেন্যিউ।
রাস্তাটা দিয়ে ঘুরছি আর ভাবছি সেই গানটা, "ফরেস্ট হীলের এক দুপুরে কথা ছিল তুমি আসবে"
এইসব গান আমাদের কত আপন ছিল।
কত দুপুরের নির্জনে এই গানের সুরেই আমাদের ভালোবাসাবাসি। কষ্ট পাওয়া ,দুঃখ পাওয়া।

তোমার বাড়ির পিছনের বিশাল সেই বাগানটার কাছে এসে ঝিরঝির পাতা দেখি। খুব ইচ্ছা করে তোমার কাছে শুনি, কোন গাছের কি নাম।
সকাল এ ঘুম ভেঙে তুমি হয়তো টোস্টার এ ব্রেড টোস্ট করছো। ব্রেড এন্ড বাটার তোমার দারুণ পছন্দ।
কালো কফি মগটায় কফি ঢেলে রান্না ঘরের পাশের টেবিলে বসে পিছনের গাছগুলোর দিকে তাকিয়ে আছো
সারাজীবনের প্রিয় অভ্যাস সকালবেলায় রবীন্দ্রনাথের গান।
আজ গাইছে সুবিনয় রায়। "বহে নিরন্তর অনন্ত আনন্দধারা" নাকি "বসে আছি হে কবে শুনিব তোমার বাণী"। আমার খুব ভালো লাগে,"আমার নিখিল ভুবন হারালেম আমি যে।"

আমি জানি ,তুমি তোমার সকালের দিকে তাকিয়ে আছো।
আর আমি এই সকালেই ফরেস্ট হীল এভেন্যিউ এর শেষ প্রান্তের কফি হাউসটার সামনে দাঁড়িয়ে আছি ।
ইচ্ছা করে, যাই। কফি শপের ভিতরে গিয়ে বসি। তোমার জন্য অপেক্ষা করি। অনন্তকালের অপেক্ষা!

গুগল ম্যাপ এর কল্যানে কত কিছু দেখে ফেলি।পথ ঘাট।বাড়ি ঘর।গাছপালা।বাগান।
শুধু তোমাকে দেখা হয়না।
অথচ শুধু তোমাকে দেখবো বলেই বারবার ফিরে ফিরে আসি!
সেপ্টেম্বর ১৯/২০১৬

(অনেকদিন পর ব্লগে এলে যখন দেখি ,এখনো কেউ কেউ খুঁজে যায়। খুব ভালো লাগে। বেঁচে থাকা আসলেই দারুণ ব্যাপার। শুভেচ্ছা ব্লগের সবাইকে)



সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩০
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×