কঠিন শীতের দিনগুলো হায় কাটছে কেমন বলুন না
আশেপাশে পা বাড়িয়ে দেখে আসি চলুন না
শীতের তাপে ঠক ঠকা ঠক কাঁপছে ভীষণ গরিবে
কোথায় যাবে এমন শীতে কোথায় যে কাজ করিবে
শীতের হাওয়া বইছে তুমুল ঠাণ্ডা আবহাওয়া
পড়ে আছে গরিব দুখী নাইযে খাওয়া-দাওয়া
আসুন সবাই পরাণ খুলে হাত দুটি দেই বাড়িয়ে
শীতের কাপড় বিলিয়ে দিয়ে শীতকে দেই তাড়িয়ে
আসুন সবাই ঝাপিয়ে পড়ি লাগাই কাজে দুটি হাত
আমরা তো ভাই মানবজাতি সবার সেরা মাখলুকাত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




