গাছের ডালে একটি ভূতে, ঝুলিয়ে রাখে ঠ্যাং
হেঁটে যাবেন? রক্ষাটা নেই, মারবে জোরে ল্যাং।
আয়তো দেখি ঝুলে পড়ি, ছিঁড়ে ছিঁড়ুক ঠ্যাং
দেখবি তখন ভূতটা হাঁটে, ডেংগর ডেংগর ডেং
আমরা কজন বুদ্ধি করে, পড়েছি পায়ে ঝুলে
কাণ্ড একি! ভূতের পা, ডানে বামে দোলে
হঠাৎ করে পা ছিঁড়েছে, গেলাম মাটিত পড়ে
ওমনি দেখি ভূতটা এসে, ঘাড়ে চেপে ধরে
বলল ভূতে কী করেছি, পা ছিড়েছিস ক্যান
আমরা তখন ভূতটা দেখে, হারিয়ে ফেলি জ্ঞান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



