যেকোন সরলরেখা একসময় বাঁক নেয়
অনিবার্যতায়।প্রতিটি বাঁকের কাছে স্থাপিত
হয় একটি মাইলস্টোন। সরল জীবনরেখা
এমন করেই সোজা,কখনো বা এঁকে বেঁকে
চলে যায় কোথায়, কে জানে ! প্রতিটি ফলকে
লেখা হতে থাকে তার ইতিহাস...
আমার পাথেয় শুধু তুচ্ছ ধুলোকণা ।
চারটি সরলরেখার উপর দাঁড়িয়ে রয়েছে
যে বাড়িটি, যুথবদ্ধ, তার মাথার উপর
একচিলতে আকাশ আর দ্বাদশীর বাঁকা চাঁদ
আমি শিখে নিচ্ছি সরলরেখার জটিল বিন্যাস...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


