somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহুতল ভবনে অগ্নিকান্ড, প্রাণহানিঃ সমসাময়িক ভাবনা

০২ রা মার্চ, ২০২৪ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৯ ফেব্রুয়ারি ২০২৪, বাংলাদেশের জন্য একটি শোকাবহ দিন, ৪৫ টি তরতাজা প্রাণ ঝড়ে গেল বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকান্ডে।


ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

এটা প্রথম নয়, বহুতল ভবনে এরকম বড় ধরনের দূর্ঘটনা বাংলাদেশ আরো দেখেছে। দেশে প্রচুর মূল ধারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রচুর মিডিয়া থাকাতে শুরু হয়ে যায় ব্যাপক খবর পরিবেশন, তোলপাড়। এরপর? আবার যেই লাউ সেই কদু!

সমস্যা গোড়ায়। প্রথমতঃ ঐ ভবনে রেস্টুরেন্ট স্থাপনের কোন অনুমতি নেই, মানে ভবনটা ঐ ডিজাইনেই বানানো হয় নি। এটার বাণিজ্যিক অনুমোদন ছিল মূলতঃ অফিস হিসেবে ব্যবহারের জন্য।

১। রাজউক এটা নিয়ে কোন ব্যবস্থা নেয় নি।
২। এই রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দিয়েছে সিটি কর্পোরেশন। তারা এই ভবনের রেস্টুরেন্ট পরিচালনার অনুমতি আছে কি না সেটা দেখেনি। এদের অপরাধ রাজউকের চেয়ে বেশী!
৩। ফায়ার সার্ভিস ইন্সপেকশন করে ৬ মাস আগেই এই ভবনকে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে ঝুকিপূর্ণ নোটিশ দিয়েছে। কিন্ত, কোন আইনগত পদক্ষেপ নেয় নি।


সম্ভবতঃ প্রতিটি সরকারি নিয়ন্ত্রক সংস্থার লোকজন নিজেদের পকেট ভারী করার দিকেই বেশী মনোযোগী ছিল। আপনি নিশ্চিত থাকেন, এবারও এদের কারোই কিছু হবে না, কারণ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিটি সরকারি যন্ত্রের এই দূর্ঘটনা ঘটার ফলে আরো পকেট ভারী করার সুযোগ হল!

সর্বোপরি, এই দেশের অধিকাংশ মানুষ আইন ভাংগতে অভ্যস্ত এবং আইন ভেংগে কোন কিছু অর্জনকে এরা গর্বের ব্যাপার মনে করে। দুনিয়ার কোন শক্তি এদের নৈতিকতাকে সম্ভবতঃ ঠিক করতে পারবে না। মৃত্যুর পরে সব কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস যারা মনে বসাতে পারবে, তারাই আশা করা যায় নিয়ম মেনে চলবে।

পত্র-পত্রিকায় প্রচুর লেখালেখি হবে, মিডিয়ায় টক শো হবে, অনেক Technical তথ্য উপাত্ত তুলে ধরা হবে, কিন্তু এই উপদেশ কেউ গ্রহণ করবে না, এই জীবনে যতটুকু দেখলাম, এই দেশের মানুষ করেনি।

দিন শেষে ভাববেন, বেঁচে আছি, এটাইতো বেশী! আলহামদুলিল্লাহ!
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৪ রাত ৯:৪৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×