somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য সময়ের দাবী

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময় এসেছে বাংলাদেশের সব ঘরানার ইসলামি দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর। মাওলানা মামুনুল হক সাহেবের বক্তব্যে সেই সুর পেয়েছি, তারা চেষ্টা করবেন ইংশাআল্লাহ। জামায়াতে ইসলামী, তাবলীগ, হেফাজতে ইসলাম, আহলে হাদীস/সালাফী, চর মোনাই, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন এরকম যত দল আছে, তাদের ইসলামের মূলনীতির আলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ছোটখাট এখতেলাফ থাকবে, তবে ওলামারা যদি এই দলগুলোকে মুসলমানদের দল হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হতে কোন বাঁধা দেখি না।

আজকে প্রথম আলোর রিপোর্টে জানতাম পারলাম, জামায়াতে ইসলামী বিভিন্ন ইসলামী দলের সাথে বৈঠকে বসছে। আমার প্রস্তাব, আপনারা সব দলগুলো প্রয়োজনে সপ্তাহব্যাপী ওয়ার্কশপে বসুন। বোর্ডে লিখুন, কোন কোন বিষয়ে আপনারা মতপার্থক্য করছেন। সেগুলো যদি ঈমান, আকিদা এসব বিষয়ে হয়, তাহলে কুরআন এবং সুন্নাহ’র আলোকে তার সমাধান করুন, ঐকমত্যে আসুন। এটাতো এমন কোন কঠিন বিষয় হওয়ার কথা না যেহেতু আপনারা সবাই মুসলমান। আপনারা বিভক্ত থাকলে সাধারণ মুসলমানরা কই যাবে? এটা খুব লজ্জার কথা না যে ইসলাম বিদ্বেষীরা সবাই এক জোট আর মুসলমানরা এত দলে বিভক্ত?

এবার যদি ইসলামী দলগুলো ঐক্যে পৌঁছাতে না পারে, তাহলে বাকী জীবন হয়ত সাইড লাইনে বসে খেলাই দেখতে হবে, আল্লাহ’র আইন এবং রাসূল (সঃ) এর সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনা স্বপ্নই থেকে যাবে। মুসলমানদের ওপর আওয়ামী লীগের সীমাহীন অত্যাচার নির্যাতন আসলে বুমেরাং হয়ে এসেছে। মানুষ ইসলামকে আরো ভালভাবে জানতে চেষ্টা করেছে এবং প্রাকটিসিং মুসলিমদের সংখ্যাও বেড়েছে। তাই ঐক্যবদ্ধ থাকলে আল্লাহ বিজয় দিবেন ইংশাআল্লাহ।

পরিশেষে মুসলমান ভাই-বোনদের জন্য কুরআন থেকে একটি নসীহা। মসজিদে এই আয়াতের তাফসীর শুনছিলাম ইমাম সাহেবের মুখ থেকে। সূরা নিসা’র ৮৫ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানা তা’লা বলেছেন,

"যে লোক সৎকাজের জন্য কোন সুপারিশ করবে, তা থেকে সেও একটি অংশ পাবে। আর যে লোক সুপারিশ করবে মন্দ কাজের জন্যে সে তার বোঝারও একটি অংশ পাবে। বস্তুতঃ আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাশীল।"

আমরা যখন আগামী নির্বাচনে ভোট দিতে যাব, তখন কুরআনের এই আয়াতের কথা আমাদের মনে রাখতে হবে। আমার বা আমাদের ভোটে যদি কোন অসৎ লোক শাসন ক্ষমতায় চলে যায় যে আল্লাহর হুকুম এবং রাসূল (সঃ) এর সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনা করবে না, দুর্নীতি বা জুলুমে লিপ্ত হবে, তাহলে ঐ লোকের গোনাহের দায়ভার আমার ওপরেও বর্তাবে আর এভাবে আমি আমার দুনিয়া এবং আখিরাত নষ্ট করলাম। পক্ষান্তরে, যদি এমন কোন দল বা প্রার্থী থাকে যারা অন্যদের তুলনায় দৃশ্যমানভাবে সৎ এবং আশা করা যায় তারা আল্লাহ’র হুকুম এবং রাসূল (সঃ) এর সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবে, একজন মুসলমান হিসেবে আমার কর্তব্য হবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করা। আল্লাহ ভাল জানেন।

আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয় এবং আল্লাহ যেন আমাদের ওপর এমন শাসক নিযুক্ত করে দেন, যারা আল্লাহর হুকুম এবং রাসূল (সঃ) এর সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনা করবে। আমিন।

সংস্লিষ্ট খবরের লিংকঃ ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াতে ইসলামী
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×