somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাকসু নির্বাচন এবং বাংলাদেশের পাকিস্তান হয়ে যাওয়ার গল্প

১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভূমিধ্বস বিজয়ে বিএনপি’র বিরাট উপকার হয়েছে! বিএনপির সকল বুদ্ধিজীবী তাদের বুকে চেপে রাখা কথাগুলো বলতে শুরু করেছে যে কেন বিএনপি'র এমন ভরাডুবি হল, কি দোষ ছিল। সাথে সাথে “কিছুই ভাল লাগে না” মার্কা টক শোজীবী মাসুদ কামাল এবং ডাঃ জাহেদও বলতে শুরু করেছে! কি বলছে? শিবিরের গুণ গান আর বিএনপি কেন ব্যর্থ হল সেই ফিরিস্তি!

মজার ব্যাপার হল, ৫ অগাস্টের পর সারা দেশের মানুষকে অবাক করে দিয়ে বিএনপি’র নেতা-কর্মীরা যখন চাঁদাবাজি, দখলদারি, খুনোখুনি, ধর্ষন, মামলা বাণিজ্য, পেশী শক্তি প্রদর্শনের মত ঘৃণ্য কাজগুলো শুরু করল, তখন সেগুলোর সমালোচনা করলে বিএনপি’র বুদ্ধিজীবীরা হাজারটা তত্ত্ব নিয়ে হাজির হত। সব সমালোচনা নাকি জামাত শিবিরের বট বাহিনী করছে! অবশ্য তারা সেটা এখনো বলে যাচ্ছে ঘুরিয়ে পেচিয়ে। জামাত শিবিরের হাতে দেশের ক্ষমতা গেলে এই হবে, সেই হবে, এমন বহু তাত্ত্বিক আলোচনা।

কিন্তু, মূল কথা হল, দেশের মানুষের আকাঙ্ক্ষার দিকে এদের কোন ভ্রুক্ষেপ নাই! অবস্থাটা এমন, আপনি বিএনপি’র দুঃশাসন আচ করতে পেরে জামায়াত শিবিরে ভোট দিলেন, এটা আসলে আপনারই দোষ! আপনি কেন বিএনপি’র এহেন আচরণের সাথে খাপ খাওয়াতে পারলেন না! আপনি কেন গূঢ় ভূ-রাজনৈতিক তত্ত্ব বুঝে এটা বলেন না যে বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের সর্বনাশ হয়ে যাবে! মানে, বিএনপি ছাড়া আপনার কোন গতি নাই, এইটা বলতে না পারলে আপনি বাংগু সুশীল এবং এলিটদের কাছে অপাংতেয়, এই দেশের নাগরিক হওয়ার যোগ্য না! আপনি একটা গাধা নয়ত আফগানিস্তানি (পাকিস্তানিও হতে পারেন)!

আশার কথা হল, এই দেশের মানুষ সত্যটা বুঝতে পেরেছে, তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছে। এটাই আমাদের আশার আলো দেখায়। ইংশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ সৎ এবং যোগ্য নেতাদের বেছে নেবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যোগ্যতা যদি একটু কমও হয়, সততাতে কোন ছাড় দেয়া যাবে না। এই কথাটা যদি আমরা মস্তিষ্কে গেথে নিতে পারি, তাহলেই আমরা সিরাতুল মুস্তাকিমের ওপর থাকব ইংশাআল্লাহ!
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৬
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বুনো মহিষের পাল!

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯



ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।

অনেকদিন ধরেই মগজে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

×