আপনার কাছে যদি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরটির নাম জানতে চাওয়া হয়, তবে আপনি কি উত্তর দিবেন? নিশ্চয় বলবেন, লন্ডন। দু:খিত, আপনার উত্তরটি ভুল। এবার নিশ্চই বলবেন, নিউ ইয়র্ক। নাহ্ এবারও ভুল উত্তর দিলেন! পর্যায়ক্রমে জেনেভা, টোকিও অর্থ্যাৎ ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার সব বড় বড় শহরই এই শীর্ষস্থানটির দখলে নেই। বাকি রইলো আফ্রিকা৷ হ্যাঁ, ঠিক ধরেছেন নগরীটি আফ্রিকার অ্যাঙ্গোলার রাজধানী, লুয়ান্ডা৷
লুয়ানাডা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরী। আর্থিক বিষয় সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান মারসার এক জরিপ চালিয়ে পেয়েছে চাঞ্চ্যল্যকর এই তথ্য৷ মারসারের এই জরিপের মূল দায়িত্ব যিনি পালন করেছেন, সেই নাথালি কনস্ট্যানটিন মেটরাল বলেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আফ্রিকা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে৷ অনেক নামীদামী কোম্পানিই এখন সেখানে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করছে৷
প্রথম স্থান অধিকারী লুয়ান্ডা ছাড়াও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ নগরীর তালিকায় রয়েছে আফ্রিকার তিনটি শহরের নাম। তৃতীয় স্থানটিও আফ্রিকার আরেক দেশ চাদের রাজধানী এনজামেনা, শীর্ষ দশে সপ্তম স্থান নিয়ে আফ্রিকার তৃতীয় দেশটি হচ্ছে গাবনের লিব্রেভেলে৷
তালিকায় এই অবস্থান অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে এক সময় পরিচিত আফ্রিকার সাম্প্রতিক উন্নয়নের চিত্রই তুলে ধরে বলে মনে করা হচ্ছে৷
শীর্ষ দশে অন্তর্ভূক্ত রয়েছে এশিয়ার তিনটি শহর৷ এর মধ্য জাপানেরই দুটি৷ টোকিও রয়েছে দ্বিতীয় স্থানে এছাড়া অন্য শহরটি হলো ওসাকা৷ এর স্থান ষষ্ঠ৷ অষ্টম স্থানে রয়েছে হংকং৷ অল্পের জন্য শীর্ষ দশে স্থান করে নিতে পারেনি সিঙ্গাপুর৷ তার স্থান একাদশ৷ ২১৪টি শহরের ওপর জরিপ চালিয়ে মঙ্গলবার তার ফলাফল প্রকাশ করে মারসার৷ বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, বিনোদন ব্যয়, খাদ্য ও পোশাকের দামসহ অন্তত ২০০টি বিষয়ে খরচের তুলনা করে চূড়ান্ত করা হয় এই তালিকা৷
ইউরোপের সবচেয়ে ব্যয়বহুল নগরী হলো মস্কো, এর স্থান চতুর্থ৷ এর পরের স্থানটি জেনেভার৷ হংকংয়ের সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে আছে সুইজারল্যান্ডের জুরিখ এবং দশম স্থানে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন৷ লন্ডন আর প্যারিস যৌথভাবে আছে সপ্তদশ স্থানে৷
তালিকায় থাকা ভারতের দিল্লি, মুম্বাই ও ব্যাঙ্গালোরের স্থান যথাক্রমে ৮৫তম, ৮৯তম এবং ১৯০তম৷ চীনের বেইজিং আছে ষষ্টদশ স্থানে, সাংহাই ২৫তম স্থানে৷ নাথালি বলেন, মন্দা কাটিয়ে এই বছরের শুরুতে অর্থনীতি একটু সুস্থির হওয়া শুরু করায় এশিয়ার দেশগুলোতে বাড়ি ভাড়া বেশ বেড়ে গেছে৷
মধ্যপ্রাচ্যের সবচেয়ে ব্যয়বহুল নগরী তেল আবিব৷ এর স্থান ১৯তম৷ আবুধাবি ও দুবাইয়ের স্থান যথাক্রমে ৫০তম এবং ৫৫তম৷ মধ্যপ্রাচ্যে জীবনযাত্রার জন্য সবচেয়ে সস্তা নগরী হলো লিবিয়ার রাজধানী ত্রিপোলি৷ গোটা আমেরিকার মধ্যে ব্রাজিলের সাও পাওলো সবচেয়ে ব্যয়বহুল নগরী৷ তার স্থান ২১তম৷ এর চেয়ে ছয় ধাপ পরে আছে নিউ ইয়র্ক৷ আর লস এঞ্জেলেস আছে ৫৫তম স্থানে দুবাইয়ের সঙ্গে৷ নাথালি বলেন, অনেকের ধারণা উন্নয়নশীল বিশ্বে ব্যয় তুলনামূলক কম৷ তবে যারা এসব স্থানে কাজ করেন, তাঁরা বেশ ভিন্ন অভিজ্ঞতারই সম্মুখীন হয়েছেন৷
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।