আপনি কখনো রাশিয়ায় গিয়েছিলেন? আপনি রাশিয়ার কোন্ কোন দর্শনীয় জায়গাগুলো দেখেছেন? দাঁড়ান আমি বলছি। রেড স্কোয়্যার, ক্রেমলিন এবং সেন্ট পিটার্সবার্গের যাদুঘর, তাই না? আর আপনি কখনো যাননি? কিন্তু গেলে আপনিও এই জায়গাগুলোই দেখতে যাবেন বলে ঠিক করে রেখেছেন। অবশ্যই কেননা জায়গাগুলো বিশ্বের সর্বাধিক আকর্ষণীয় কেন্দ্রগুলোর অন্যতম৷ কিন্তু তার পরও কেন যে পর্যটক আকর্ষণ করতে হিমশিম খাচ্ছে রশিয়া! আর এই কারণেই সব কিছুর আমূল পরিবর্তন করে ২০১৬ সাল নাগাদ রাশিয়াকে পর্যটকদের স্বর্গে পরিণত করার এক উচ্চাকাঙ্খি কর্মসুচি হাতে নিয়েছে রুশ সরকার।
রাশিয়ার গর্ব হচ্ছে এ ক্রেমলিন প্রাসাদ। রুশ ভাষায় এ জায়গাটির নাম ক্রসনিয়ে পোলাশচাদ। মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত রেড স্কয়ার। রেড স্কয়ার শহর থেকে ক্রেমলিনকে আলাদা করেছে। ক্রেমলিন সরকারিভাবে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন। রেড স্কয়ার থেকে শহরের অনেক প্রধান রাস্তা নানাদিকে বের হয়ে গেছে। তাই রেড স্কয়ারকে বলা হয় মস্কো এবং রাশিয়ার সেন্ট্রাল পয়েন্ট। এখানে আছে লেলিনের সমাধি, সেন্ট ব্যাসিল ক্যাথেড্রাল ইত্যাদি। লেনিন সমাধির পরেই আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাণ হারানো অজানা সৈনিকদের স্মৃতিসৌধ, সাথে আছে সেন্ট পিটার্সবার্গের বিখ্যাত যাদুঘর৷ দর্শনীয় এইসব জায়গা দেখার সবধরণের সুযোগ-সুবিধের জন্যে আছে বিলাসবহুল সব হোটেলের ব্যবস্থা, রয়েছে নিশ্চিত সার্ভিস। কিন্তু এত আয়োজনের পরও প্রত্যাশা অনুযায়ী পর্যটক আকর্ষণ করতে পারছেনা রাশিয়া।
রাশিয়ার কেন্দ্রীয় পর্যটন দপ্তরের হিসেব অনুযায়ী, গত বছর তারা আকর্ষণ করতে পেরেছিল মাত্র ২৩ লাখ পর্যটককে৷ অন্যদিকে বিশ্ব পর্যটন সংস্থার হিসেবে ২০০৯ সালে সবচেয়ে বেশি পর্যটক গেছেন ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে৷ এর মধ্যে ৭ কোটি ৪০ লাখ পর্যটক টেনেছে ফ্রান্স এবং সাড়ে পাঁচ কোটি পর্যটক গেছেন যুক্তরাষ্ট্রে৷ এছাড়া ইটালিতে গত বছরে পর্যটকের সংখ্যা ছিল ৪ কোটি ৩০ লাখ৷ এক্ষেত্রে পিছিয়ে আছে কেবলই রাশিয়া।
তাই রুশ সরকার তাদের পর্যটন অধিদপ্তরকে ঢেলে সাজাতে আদা-জল খেয়ে নামার পরামর্শ দিয়েছেন। রাশিয়ার পর্যটন ও ক্রীড়া উপ-মন্ত্রী নাদেজদা নাজিনা বলেছেন, ‘‘একজন বিদেশি দর্শনার্থী যেন রাশিয়ায় এসে আরামবোধ করেন, সেজন্যে যা যা করার তার সবই আমরা করছি৷''
তিনি বলেন, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা এবং বিজ্ঞাপন প্রচারসহ অবকাঠামোগত উন্নয়ণের জন্যে রুশ সরকার খুব শিগগিরিই ১ হাজার ১শ ৭০ কোটি ডলারের একটি পরিকল্পনা হাতে নেবে৷ মন্ত্রী বলেন, এই পরিকল্পনা যদি সফল হয় তাহলে পাঁচ বছরের মধ্যে ৪ কোটিরও বেশি পর্যটক প্রতি বছর রাশিয়া সফর করবেন৷
তাই প্রত্যাশা পূরণ করতে হলে কিন্তু রাশিয়াকে অনেক বেশি পর্যটক আকর্ষণ করতে হবে৷তাই তো বলছি এই আরাম-আয়েশের হাতছানিতে রাশিয়া ভ্রমনের কোন রকম সুযোগই হেলায় হারাবেন না।
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।