জিভে জল আনা সব লোভনীয় খাবারের পসরা সাজিয়ে পৃথিবীর বিখ্যাত সব শেফরা বসে থাকেন কেন? আপনাদেরই জন্য! আপনারা তাদের রান্না করা খাবার তৃপ্তি করে খাবেন, খাবারের প্রসংশা করবেন, তবেই না তাদের এত কষ্ট সার্থক। কিন্তু সেই আপনারাই যদি শুধুমাত্র সময়ের অভাবে রেস্তোরায় না গিয়ে ইন্সট্যান্ট ফুডে অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে তাদের দু:খ হবে কিনা বলেন? আর এই দু:খেই বেশ কিছু ফরাসি রাঁধুনি রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন রাস্তায়৷
সাধারণত রান্নার পেছনে প্রচুর সময় দেয় ফরাসিরা৷ বাজার ভর্তি রয়েছে বিভিন্ন রকমের রান্নার উপাদান৷ সেই সঙ্গে রয়েছে ফ্রেঞ্চ ওয়াইন৷ ফরাসি রান্নার মূল উপাদান– বিভিন্ন ধরণের মাশরুম, ওয়াইন, পনির, মাছ আর মাংস৷ সঙ্গে থাকবে বিভিন্ন ধরণের ভিনিগার বা সিরকা৷ ব্যস!আর কিছু চাই না। না, না আর লাগবে ঘন্টাখানেক সময়। কিন্তু এই এক ঘণ্টা সময় ব্যয় করে খাবার খাওয়া, এটাই যেন হয়ে উঠছে না। সময়ের অভাবে বেশির ভাগ ফরাসিরাই আজকাল রেডিমেড খাবারের দিকে ঝুঁকছে। তাই ভাল খাওয়া-দাওয়ায় অভ্যস্ত ফরাসিদের রান্না ঘরে ঢোকা ক্রমেই কমে আসছে৷
কারো সময় নেই৷ কেউই তাদের রেস্তোরাঁতে খেতে আসছে না৷ অগত্যা বেরিয়ে আসলেন শেফরা৷ সবার হাতে হাতে ধরিয়ে দিলেন সহজ রান্নার বেশ কিছু রেসিপি৷ যার প্রতিটি উপাদানই বাজার থেকে কেনা সম্ভব৷ প্যারিসের রাস্তা থেকে নেওয়া হবে রেসিপি, বাজার থেকে কেনাকাটা, রান্না ঘরে রান্না আর সঙ্গে সঙ্গেই খাওয়া৷
আসলে, ফরাসিরা বাজারে কেনাকাটা করতে ভীষন ভালবাসে৷ এদের অনেকেই বড় বড় সুপারমার্কেটে যেতে পছন্দ করেন, যেখানে সবকিছুই পাওয়া যায় একসাথে৷ যেখানে রয়েছে প্রশস্ত জায়গা, চলাফেরা হবে সহজ ও স্বাভাবিক৷ আর এসব বড় বড় সুপার মার্কেটের কাছেই ঘাঁটি গেড়েছেন রাঁধুনিরা৷ আটটি রেস্টুরেন্টের হেড শেফরা বিনামূল্যে বিলিয়ে যাচ্ছেন রেসিপি৷ মোটামোটি একটি মোবাইল রান্নাঘর নিয়েই তারা ঘুরছেন৷ বাস্তবে রান্না করে দেখিয়েও দিচ্ছেন৷ আবার নাটকীয়ভাবে বকা দিচ্ছেন মা-খালা-দাদী আর নানিদের! কেন তারা তাদের উত্তরসূরীদের কিছুই শেখাননি। অনেকেই তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন৷ চাক্ষুস দেখার পর নিজ মনেই ভাবছেন, ‘‘যদি সবকিছু এত সহজই হয়ে থাকে, তাহলে চেষ্টা করে দেখাই যাক?'' ব্যাস, আর দেরী কেন? শ্রোতাগণ ঢুকে পড়ুন যে কোন দোকানে৷ কিনে নিয়ে যান প্রয়োজনীয় প্রতিটি জিনিস৷ বাড়িতে গিয়েই লেগে পড়ুন রান্নার কাজে।
কুকদের প্রজেক্ট সাকসেসফুল। কি বলেন?
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।