somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রোগ্রামে আসে না, মারবো না তো কী করবো? - ছাত্রলীগ

১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কর্মসূচিতে অংশ না নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে ২২ শিক্ষার্থীকে পিটিয়ে বের করে দিয়েছে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ।

সোমবার ভোররাতে ওই ছাত্রদের বের করে দেওয়া হয় বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছে। হল শাখার ছাত্রলীগ সভাপতি ভাষায়, তাদের সম্মান না করায় শিক্ষার্থীদের ওপর সরকারি সংগঠনের এ খড়গ নেমে এসেছে।

ছাত্ররা সাংবাদিকদের জানায়, সূর্যসেন হলের অতিথি কক্ষে রাতে হল ছাত্রলীগের নিয়মিত সভা হয়। সেখানে সব শিক্ষার্থীকে আসতে বলা হয়।

সভায় উপস্থিত না হওয়ায় ২২ শিক্ষার্থীকে রাত ২টার দিকে তাদের কক্ষ থেকে ডেকে আনা হয়।

শিক্ষার্থীরা জানায়, তখন ছাত্রলীগের হল শাখার সভাপতি সাইদ মজুমদার সভায় উপস্থিত না হওয়ার কারণ জানাতে চাইলে তারা পরীক্ষার কথা জানান। আর তাতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রথমে অতিথি কক্ষের দরজা বন্ধ করে ২২ জনকে মারধর করে। তারপর হল থেকে বের করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে সভাপতি সাইদ মজুমদার সোমবার সকালে বলেন, "বড় ভাইদের সালাম দেয় না, সম্মান করে না, প্রোগ্রামে আসে না- তাদের মারবো না তো কী করবো?"

তবে ছাত্র নির্যাতনের এ বিষয়টি হল প্রাধ্যক্ষ খন্দকার আশরাফ হোসেনের অজানা ছিলো সকাল ১১টায়ও। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এ বিষয়ে এখনো আমি কিছু জানি না।"

বিশ্ববিদ্যালয়গুলোর হলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দৌরাত্ম্যের চিত্র পুরনো নয়। হলের সরকারি সংগঠনের মিছিলে অংশ নিতে শিক্ষার্থীদের বাধ্য করার অভিযোগও অনেক পুরনো।

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মি মিজানুর রহমান সিনহা সাহেবের ম্ৃত্যুতে কিছু কথা মনে পড়ছে।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৮

মি মিজানুর রহমান সিনহা (৮২), ব্যবস্থাপনা পরিচালক, এক্‌মি ল্যাবরেটরিজ মারা গেছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ২টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ কি শুধু মক্কায় রয়?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৯

মক্কা গিয়ে "আল্লাহ খোঁজো" আল্লাহ শুধু মক্কায় রয়?
পাশের ঘরে ভুখা জাগে নিভৃতে তার রাত ফুরোয়।
পাশের ঘরের ভুখা জানে রাত কিভাবে প্রভাত হয়!
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

শোকের দিনে উল্লাস: শুরু হলো কখন থেকে?? বাংলাদেশের রাজনীতির নৈতিক পতনের এক কালো অধ্যায়

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৩






বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে, যেগুলো শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল না, ছিল জাতির নৈতিক বোধের ওপর নির্মম আঘাত। একজন জাতীয় নেতার শাহাদাত বার্ষিকীর দিনে একটি দলের নেত্রীর তথাকথিত... ...বাকিটুকু পড়ুন

রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে, পর সোনালি চেলি নব সোনাল ফুলে......

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৬ ই মে, ২০২৬ রাত ১১:১৬


সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন

ডা. নাসিরের উপর হামলা কেনো?

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৭ ই মে, ২০২৬ রাত ১২:৫৭

শরিয়তপুর শহরের সুপরিচিত ব্যক্তিত্ব ডাক্তার নাসিরের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাটি কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি মানবতার সেবায় নিয়োজিত পেশাজীবীদের নিরাপত্তার ওপর এক চরম আঘাত। সমাজ যখন... ...বাকিটুকু পড়ুন

×