somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিএসই/আইটি শিক্ষার্থী, পেশাজীবী ও শিক্ষকরা জাগো সবাই......

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের যেসব সিএসই/আইসিটি গ্র্যাজুয়েটরা "সরকারী চাকুরী আমাদের জন্য নয়" ধরনের অহমিকায় ভোগেন তাদের জন্য বলছি, বেসরকারী সেক্টরে আপনারা আপনাদের যৌবনের স্বর্ণকালটা তুখোড় প্রোগ্রামার হিসাবে লাখ টাকা বেতনের চাকুরীতে কাটিয়ে একটু সিনিয়র হলে যখন দেখবেন বাংলাদেশের আইসিটি ফার্মগুলিতে কোন ধরণের ম্যানেজমেন্ট পজিশন নেই তখন হতাশায় ভুগবেন। সবার কপালে বিদেশ জুটবে না। সবাই স্কলারশীপ নিয়ে বিদেশে যেতে পারবেন না। সবার পক্ষে নিজ খরচে উচ্চ শিক্ষার্থে বিদেশে যাও য়া সম্ভব হবে না। বেসরকারী আইসিটি ফার্ম কখনোই আপনাকে উচ্চ শিক্ষার্থে বিদেশে পাঠাবে না। অথচ একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশে যদি আইসিটি ক্যাডার সার্ভিস চালু হয় তবে গ্র্যাজুয়েশন শেষ করে সরকারী চাকুরীতে জয়েন করবেন। ২ থেকে ৫ বছরের মধ্যে শিক্ষা ছুটিসহ উচ্চ শিক্ষার্থে বিদেশ যেতে পারবেন। আপনাদের মেধা সত্যিকারের দেশ গঠনে কাজে লাগবে। বিশ্ববিদ্যালয়ের যে সকল বিষয়ে পড়াশুনা করার জন্য মেধা তালিকার শীর্ষে থাকার প্রয়োজন হয় না সেসকল বিষয়ে পড়াশুনা শেষ করে শুধুমাত্র ক্যাডার সার্ভিসে জয়েন করার মধ্য দিয়ে আপনাদের ব্যাচ মেটরা কয় দিন পরে বিদেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স / পিএইচডি করে রাতারাতি দেশের শীর্ষ আমলা হয়ে আপনাদের মত লোকদের কনসালট্যান্ট নামক উন্নত কর্মচারী হিসাবে নিয়োগ দিয়ে কাজ করাবে।

দীর্ঘদিন ধরে আইসিটি ক্যাডার সার্ভিস প্রতিষ্ঠাসহ সিএসই/আইটি গ্র্যাজুয়েটদের জন্য একটি স্বতন্ত্র ও সম্মানজনক চাকুরি কাঠামো দাবি করা হচ্ছে। সরকার সম্প্রতি আইসিটি অধিদপ্তর প্রতিষ্ঠা করলেও সিএসই/আইটি গ্র্যাজুয়েটদের জন্য এই অধিদপ্তর হচ্ছে একটি গোলামির জিঞ্জির! এই অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও উপ-পরিচালকদের সবাই প্রেষণে নিয়োগ পাবে প্রশাসন ক্যাডার থেকে। উপরের দিকে একটি মাত্র আইটি'র পদ সিস্টেম ম্যানেজার তা-ও পূরণ করা হবে পরিচালকদের মধ্য থেকে। দেশের সব জেলায় একটি করে প্রোগ্রামারের পদ ও উপজেলা গুলিতে একটি করে সহকারী প্রোগ্রামারের পদে যাদেরকে নিয়োগ দেয়া হবে, তাদের জন্য প্রোমোশনের কোন ব্যবস্থা থাকছে না এই অধিদপ্তরে। তারা সারাজীবন শুধু প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে নিযুক্ত কর্মকর্তাদের গোলামি করেই পার করে দেবে.........এই পরিস্থিতিতে দেশের সিএসই/আইটি শিক্ষার্থী, পেশাজীবী ও শিক্ষকদের জেগে ওঠার কোন বিকল্প নেই। জাগো সবাই.................... এই অবস্থা পরিবর্তনের জন্য সিএসই/আইসিটি গ্র্যাজুয়েটদের অবশ্যই এগিয়ে আসতে হবে।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×