তোমাকে দেখেছি সকলের মাঝে
ভরেছিল মুখ খানি আধো আধো লাজে,
তোমাকে দেখেছি শীতের সকালে
গোধূলি বেলার সাঁঝে।
তোমাকে দেখেছি নিঝুম রাতে
নিদ্রা জড়ানো আষাঢ় প্রাতে,
তোমাকে দেখেছি নীল সমুদ্রে-
লক্ষ ঢেঊ এর মাঝে।
তোমাকে দেখেছি অতি চঞ্চলা,
বালুচরে বসে করেছিলে খেলা,
নীল আকাশের নীচে তোমাকে দেখেছি
অভিসারী প্রিয়া সাজে।
স্বপ্নের মাঝে তোমাকে দেখেছি,
রং তুলি ভরে ছবিও এঁকেছি,
নয়নের টানে নয়নও রেখেছি
নয়নের মণি মাঝে।
----- নমস্কার --------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



