somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুখুমিয়া হ্যা আজ দুখুমিয়ার ১১৫তম জন্মবার্ষিকী

২৫ শে মে, ২০১৪ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুখু মিয়া, যার অতি পরিচিত নাম কাজী নজরুল ইসলাম। জীবিতাবস্থায় বাংলা সাহিত্যে যার ছিল স্বতঃস্ফূর্ত বাঁধ ভাঙ্গা সরব পদচারণ। নির্বাক কালিন সময় এবং মৃত্যুর পরও যার সৃষ্টির উল্লাস বাংলার ঘরে ঘরে নীরব হয়ে পড়ে নাই। যাকে বলে যথার্থ বিদ্রোহী কবি।
আজ এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী :


তাই আজ থেকে জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী জয়ন্তী উৎসবের বর্নীল সাজে সেজেছে আমার উপজেলা ত্রিশাল । আয়োজনকে ঘিরে ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চ, একাডেমি মাঠ ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা সেজেছে বর্ণিল সাজে।



আজ থেকে একশ বছর আগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজির শিমলা গ্রামের দারোগাবাড়িতে প্রথম পর্দাপণ করেন কবি কাজী নজরুল ইসলাম। কিশোর নজরুলের সুকুমার চেহারা, নম্র স্বভাব ও প্রতিভায় মুগ্ধ হয়ে ১৯১৪ সালের প্রথম দিকে কলকাতার আসানশোলের রফিজ উল্লাহ দারোগা ত্রিশালের কাজির সিমলায় নিজবাড়িতে নিয়ে আসেন এবং দরিরামপুর হাইস্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করিয়ে দেন।




স্কুলটি দশ কিলোমিটার দূরে হওয়ায় এবং যাতায়াতে অসুবিধায় নজরুলকে জায়গীর করে দেয়া হয় ত্রিশাল নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারিবাড়িতে। প্রায় দুই বছর পড়ালেখার পর ত্রিশাল থেকে কিশোর নজরুল নিরুদ্দেশ হন।


নজরুলের শেকড় নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারী বাড়ির আঙিনায় প্রতিষ্ঠা করা হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র ও নজরুল আর্কাইভ। বিচুতিয়া বেপারীর যে ঘরে নজরুল থাকতেন সেই শোবার ঘরটির ভিটি পাকা করে করা হয়েছে নজরুল আর্কাইভ। তৃতীয়তলার স্মৃতিকেন্দ্রের নিচতলায় রয়েছে ২০০ আসনের অডিটরিয়াম, দ্বিতীয়তলায় অফিস ও তৃতীয়তলায় জাদুঘর-কাম-পাঠাগার।
কবির সেই বাল্য স্মৃতিবিজড়িত ত্রিশালের কাজির শিমলা দারোগা বাড়িতেও সরকারিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে নজরুলের দুটি স্মৃতি কেন্দ্র ও পাঠাগার।
দোতলার এ ভবনের নিচতলায় রয়েছে সেমিনার কক্ষ। দোতলায় রয়েছে রিডিংরুম-কাম-রেস্ট হাউস। নজরুলের দুর্লভ সব ছবি, নজরুল সংগ্রহ, কিছু বই ও একটি পুরনো খাট রযেছে এখানে।



কবি ছেলেবেলায় যে বটতলায় বসে বাঁশি বাজাতেন সেই বটতলায় প্রতিষ্ঠা করা হয়েছে দেশের প্রথম সাংস্কৃতিক বিশ্বিবিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।





নজরুলের এই স্মৃতিবিজরীত ত্রিশাল উপজেলায় সবাইকে স্বাগতম ।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×