মিথ্যার মসলা দিয়ে
রান্না করি সত্যের বিরিয়ানী
অপার বিশ্বাসে পুরে দিই পেটে
আর তৃপ্তির ঢেকুর তুলি উপাসনালয়ের বারান্দায়।
পাপের পুঁজ দিয়ে
তৈরী করি পূণ্যের সুরা
পবিত্র পেয়ালায় তুলে দিই প্রগাঢ় চুমুক
আর পাপ মোচনের তসবিহ ঠেলি অবিরাম।
অন্ধকারের অম্ল দিয়ে
হত্যা করি আলোকের ঝর্ণাধারাকে
কুপির অগ্নিশিখা দিয়ে পুঁজা করি অন্ধকারের দেবতাকে
আর স্বর্গ লাভের লোভে নিমগ্ন থাকি সারাক্ষণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




