বৃক্ষ হয়ে বেঁচে আছি
অপেক্ষার সময় পেরিয়ে
সম্মুখীন বিকট কৃষ্ণপক্ষ,
স্বাভাবিক জীবন; এখন ঈশ্বরের আর্শীবাদের মত
অদৃশ্য কোন বিলাসীতা,
আজ হাতের রেখাগুলো বড় বেশী সরল !
হয়ত শেষ সময়টায় নিশ্বাস নিই
বৃক্ষ হয়ে ;
প্রতিবাদহীন, সময় সংলাপ বিহীন,
অতীত শপথের মৃত শব্দে বন্ধ্যা;
শুধুই স্থির অনুভূতির চলমান বৃক্ষ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


