দেশপ্রেমের একি উদ্ভট প্রতিযোগিতা!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার পূর্বপুরুষ মুক্তিযুদ্ধ করেছিল অস্তিত্বের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, স্বকীয়তা-স্বাধিকার-স্বাধীনতার প্রয়োজনে, অনগত একটি স্বাবলম্বি মুক্ত প্রজন্মের প্রয়োজনে; কাউকে তুষ্ট করার জন্য, বাহাবা পাওয়ার জন্য বা গ্রীনিচ ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য লোকদেখানো কোনযুদ্ধ নয় আমাদের মুক্তিযুদ্ধ। বাঙালির মুক্তির সংগ্রাম উপমহাদেশতো বটেই বিশ্বের অনেক দেশের স্বাধীনতা সংগ্রামের তুলনায় অনেকবেশী ত্যাগের অনেক বেশী গৌরবের। এই ন্যায়যুদ্ধে গুটি কয়েক রাজাকার আর পাকিপ্রেমী ছাড়া ৭কোটি বাঙালি প্রায় সবাই অংশ নিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে যে যার অবস্থান থেকে।
আজ বিজয়ের ৪২ বছর পর কী কারণে লোকদেখানো একটি প্রতিযোগিতায় রাষ্ট্রের নামতে হবে? ২৫হাজার পাকি একসাথে একটি জাতীয় পতাকা তৈরি করে ও আড়াই লাখ ভারতীয় সমস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে গ্রীনিচ বুকে নাম উঠিয়েছে বলে আমাদের সেই রেকর্ড ভাঙতে হবে! দেশপ্রেমের একটি উদ্ভট প্রতিযোগিতায় নেমেছে রাষ্ট্র, নামানো হয়েছে তার সেনাবাহিনী, নামানো হয়েছে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের। বৃহৎ পরিসরে পতাকা হবে, জাতীয় সংগীত গাওয়া হবে কোন সমস্যা নেই কিন্তু উদ্দেশ্য যদি হয় গ্রীনিচ ওয়ার্ল্ড রেকর্ডের, উদ্যোগ যদি হয় উত্তর পাড়ার, উন্নয়ন সংস্থার কিংবা ব্যবসায়িক কোন প্রতিষ্ঠানের তখন প্রশ্ন থেকেই যায়। লাল সাদা করপোরেট রঙের রবির পৃষ্টপোষকতায় ‘লাল সবুজের বিশ্বজয়’……আন্যের বিষয়ে জানিনা আমার কাছে এটি বড়ই স্থুল, বড়ই অশ্লীল, আমি আমার প্রতিবাদ জানালাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮
মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।
এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১
শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।
সারসংক্ষেপ
রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন