somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুপ্রবেশিত উর্দু শব্দসমূহ বর্জন করলে বাংলাভাষার খুব কি বেশি অঙ্গহানি হবে? উর্দু শব্দসমূহ বর্জন করলে বাংলাভাষার খুব কি বেশি অঙ্গহানি হবে?

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গ ও বাঙালির মত বাংলাভাষাও চিরনির্যাতিত। হাজার বছর ধরে নির্যাতন চালিয়েও আমাদের দাবায়ে রাখতে পারে নাই। সংস্কৃত, ফার্সি, আরবি, ইংরেজি, উর্দুসহ অনেক ভাষাই আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। বাংলাভাষাকে সমূলে উৎপাটন করতে চেয়েছিল তার উৎসমূল থেকে। বারবার বাঙালির মাতৃভাষাকে বদলে দেয়ার চেষ্টা হয়েছে। শুধু বিদেশিরাই নয় উচ্চ বর্ণের হিন্দু-মুসলিমরাও বাংলাকে দেখেছে নীচুজাতের ভাষা হিসেবে।

পাকিস্তানি শাসকরা প্রথমেই আঘাত এনেছিল আমাদের ভাষার উপর। পাকিস্তান সৃষ্টির পরপরই মোট জনসংখ্যার ৫৪.৬% ভাগ বাংলাভাষী হওয়া সত্বেও মাত্র ৭.২% উর্দু ভাষীর ভাষাকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র হয়েছিল। এ উদ্দেশ্যে বাংলাভাষাকে ইসলামিকরণ, সংস্কৃতি ও আদি বাংলা শব্দমালাকে বাতিল করে আরবি ও ফারসি শব্দ সংযোজন, বাংলা বর্ণমালা বাতিল, বাংলা ভাষা ও সাহিত্য চর্চার প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে দিয়ে বাংলা ভাষার সামাজিক ভিত্তির উপর আঘাত হানা হয়েছিল। রাতারাতি কবি জসিম উদ্দিনের 'নিমন্ত্রণ' কবিতাটির নাম বদলে ‌'দাওয়াত' করা হলো। নজরুলের কবিতায় ‌'মহা শ্মশান'-কে করা হলো 'গোরস্থান'। রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করার পায়তারা চললো। আমরা ভুলি নাই জ্ঞানপাপী কিছু বাঙালি বুদ্ধিজীবিও ছিল সেই ষড়যন্ত্রে। পাকিস্তান সৃষ্টির ছ’মাস পেরুতে না পেরুতেই বাঙালিকে রাজপথে নামতে হয়েছিল মাতৃভাষার মর্যাদা লড়াইয়ে । আজ বাংলাভাষীর সংগ্রামেই বিশ্ববাসী পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

আমার জানি বাংলা ভাষায় বিভিন্ন বিদেশি ভাষার অনুপ্রবেশ ঘটেছে। এটি বাংলাভাষাকে ঋদ্ধ করেছে বলেই পন্ডিতরা মনে করেন। আমার শত্রু অন্যকোন দেশ বা ভাষা নয়, আমার শত্রু পাকিস্তান, উর্দু আমার কাছে শত্রুভাষা। হতে পারি আমি হঠকারি কিংবা উগ্র দেশপ্রেমিক। তবুও বিদগ্ধ জনের কাছে জিজ্ঞাসা- বাংলাভাষায় উর্দু থেকে অনুপ্রবেশিত শব্দসমূহ কি আমাদের খুবই প্রয়োজনীয়? উর্দু শব্দসমূহ বাদ দিলে বাংলাভাষার কি খুব বেশী অঙ্গহানি হবে? যদি না হয় গুরুজনদের কাছে অনুরোধ অনুপ্রবেশিত উর্দু শব্দসমূহের তালিকা দিন, আমার জনম দুঃখী বাংলাভাষাকে আরেকটু কলঙ্কমুক্ত করি।

নদীর মত ভাষা ও মানুষের চাহিদাও কিন্তু চির প্রবহমাণ, বাঁধ দিয়ে বাঁধা দেয়া যায়না সত্য তবুও আমরা পাকিস্তানি পণ্য ও জামাতি প্রতিষ্ঠান বর্জনের আহবান জানিয়েছি। যদি আপনি গণজাগরণ মঞ্চের আন্দোলনের সাথে সহমত হন, জামাতি প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রনয়ণ ও তা বয়কটকে সমর্থন করেন, পাকিস্তানের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন ও পাকিস্তানি পণ্য বর্জনের আহবানকে যৌক্তিক মনে করেন তবে অনুপ্রবেশিত উর্দু শব্দসমূহের তালিকা প্রনয়ণ ও তা পরিহারের আহবানও যৌক্তিক বলে মেনে নেয়া উচিত। বাংলাভাষা নিয়ে যারা কাজ করেন সেই বিদগ্ধ অগ্রজদের কাছে অনুরোধ- ভাষার মাসেই পক্ষ-বিপক্ষের আলোচনা ও বিতর্কটি শুরু করা যায় কিনা ভেবে দেখবেন।



সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×