এসএসসিতে এবার যারা জিপিএ ৫ পেয়েছে তাদের নয় বরং যারা ফেল করেছে তাদেরকে সংবর্ধনা দেওয়া উচিৎ
২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবারের এসএসসিতে জিপিএ ৫ এর বাম্পার ফলনে কৃষি পণ্যের মূল্যের ন্যায় মেধাবীদের দাম কমে যাচ্ছে। জিপিএ ৫-এর ক্রমবর্ধমান প্রজনন ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে অনেকেই বিপদে পড়বে। ফি বছর যারা মেধাবীদের সম্বর্ধনা দিয়ে আসছে সেসব সমাজসেবী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই বাম্পার উৎপাদনের ফলে বড়ই বিপদে আছে। আর ভন্ড ও ধান্দাবাজ সমাজ হিতৈষীরাতো আরো বাটে। এই সমস্যা থেকে অদূর ভবিষ্যতে মুক্তি পাবার ও কোন লক্ষণ নেই।
যারা জিপিএ ৫ পেয়েছে তাদের সংখ্যা পর্বত প্রমান হলেও তারা তো কম বেশি স্বীকৃত মেধাবী। তেলা মাথায় তেল না দিয়ে বরং ফেবুর জামানায় বসে যারা আগাম প্রশ্নপত্র পেয়েও নকল করে বহিস্কৃত হয়েছে এবং প্রশ্ন পেয়েও ফেল করেছে তাদের সংবর্ধনা দেয়াটা জরুরী। কেননা তাদেরই বেশি প্রয়োজন নাসিং ও উৎসাহের। জিপিএ ৫ এর তুলনায় বহিস্কৃত ও অকৃতকার্য ছাত্র-ছাত্রীর সংখ্যাও কম। সুতরং অর্থ ও পরিশ্রম কম খরচ হবে, উদ্যোগটাও ফলপ্রসূ হবে। সেই সাথে মেধাবী বাংলাদেশের যারা স্বপ্ন দেখি তাদের জন্য আরেকটি সুসংবাদ হচ্ছে- ২০০১ সালে যখন গ্রেডিং পদ্ধতি শুরু হয় সেবার জিপিএ ৫ পেয়েছিল মাত্র ৭৬ জন, ফি বছর এটি বাড়তে বাড়তে এবার তা প্রায় দেড় লক্ষে দাড়িয়েছে, ভবিষ্যতে ফেল করা ছাত্রতো দুরের কথা জিপিএ ৫ না পাওয়া ছাত্র খুঁজতে যাদুঘরে যেতে হতে পারে, সুতরং বিলুপ্তির আগেই তাদের সংবর্ধিত করাটা আমাদের সামাজিক দায়বদ্ধতার ভিতরে পরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন