আমি আর রেজোয়ান তাড়াতাড়ি ভার্সিটি থেকে বের হলাম । রিকশা খুজছি কিন্তু কেউ রামপুরা যাবে না । রিকশায়ালাদের সাথে এত সুন্দর করে কথা বলছি । একটু কম বয়ষ্কদের বলছি 'ভাই যাবেন' ।আর একটু বয়ষ্কদের বলছি 'চাচা যাবেন' । কিন্তু কেউই রামপুরা যাবে না । হাটতে হাটতে সিধ্যেশ্বরী থেকে মৌচাক চলে আসলাম । মৌচাকে এসে এক রিকশায়ালাকে বললাম 'যাবেন ভাই' । সে বললো 'চলেন কই যাবেন' । আমি বললাম 'রামপুরা' । সে বলে উঠলো '৪০টাকা লাগবে'। বলুনতো দেখি মেজাজ খারাপ না হয়ে পারে ! মৌচাক থেকে রামপুরা ৪০টাকা ভাড়া! (যেখানে ভাড়া ১৫-২০টাকা)। মেজাজটা এত খারাপ হলো দিলাম একটা কষে চড় রিকশায়ালাকে । 'সামনে যা শালা' । তার পেছনের রিকশায়ালা আমাদের কাহিনীটা মনে হয় দেখছে । সে বলে উঠলো'কই যাবেন' । বললাম 'রামপুরা'। ও মনে হয় ভয়ে বলে উঠলো'১৫টাকা'। ওঠে পরলাম । যাচ্ছি আর রিকশায়ালাকে জিজ্ঞাসা করছি । 'আচ্ছা তোমরা এই রকম জুলুম আরাম্ভ করছো কেন'। সে উত্তর দিলো'আমরা কি করমু ভাই মালিকরা আবার আমগো উপর জুলুম করতাছে ।১০০টাকা জমা রেখে তারপর রিকশা নিতে হয়'
রেজোয়ান চৌধুরীপাড়া নেমে গেলো । আমি তখন চিন্তা করলাম, আমি কি তাহলে ঠিক করলাম ঐই রিকশায়ালার সাথে?
এখন আপনেরাই বলেন আমি কি কাজটা ঠিক করছি?
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


