somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোরখোদকের ইন্টারভিউ

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুস্তম আলী পেশায় গোরখোদক।বংশানুক্রমে এই পেশায় আছে সে।তার পিতা সোহরাব আলীও তাই ছিলেন।তিনি গোরখোদকের কাজ করতেন ফরিদপুর আলীপুর গোরস্থানে,তার ছেলে রুস্তম গোরখোদকের কাজ করে আজিমপুর গোরস্থানে।প্রতি গোর খননে তার হাদীয়া অবস্থান ভেদে বিভিন্ন হয়।তবে চালু গোরখোদক রুস্তম আলী,সে জানে কিভাবে মানুষের মন জয় করে হাদীয়াটা একটু বাড়ায় নেয়া যায়!রুস্তম আলীর বয়স বেশী নয়,এই মাঘে তার বয়স হবে পয়ত্রিশ।পেশাটাকে প্রথমে ভয় লাগলেও,আস্তে ধীরে ভালবেসে ফেলে সে।কয়েকদিন অন্য কাজ করে সে দেখেছে,তার অন্য কাজ পোষায় না,মৃত মানুষের প্রতি তার যেন রক্তের টান কাজ করে!হয়তো পিতার পেশা বলে সে অমর্যাদা করার সাহস পায়না!

এই মাঘের প্রচন্ড শীতে,পাতলা ফিনফিনে এক টুকরো কাফনে সে লাশ কবরে শোয়ায়।মৃত মানুষের শীত লাগে কিনা এটা তার কাছে এক বিশাল প্রশ্ন।আল্লাহ হয়তো তার হেফাযতের দায়িত্ব নেন,এই ভেবে চিন্তায় ক্ষান্ত দেয় রুস্তম।তার আয় ইনকাম খারাপ না খুব একটা।দিন চলে যায়।উপরওয়ালা তাকে উপবাস দেন না।কবর প্রতি পাচশো থেকে হাজার টাকাও নেয় রুস্তম।বেশ পরিশ্রমের কাজ।প্রিয় মানুষের শেষ আশ্রয় টা যেন সুন্দর হয়,সেজন্য বোধ করি সবাই সচেতন থাকে।রুস্তম ও যতক্ষন তাদের সাথে থাকে,সে চেস্টা করে যতটুকু সম্ভব মন খারাপ করে থাকতে।হয়তো দু এক ফোটা অশ্রুও সে ফেলে।যত মন খারাপ সে দেখাতে পারে,আদায় উসুল ও সেই পরিমান হয়।ব্যাপারটা চিন্তা করে আনমনে হাসে রুস্তম।

রাজধানীতে কবরের জায়গা খুব সীমিত।অনেক সময় তিন মাস যেতে না যেতেই তাকে নতুন কবরে হাত দিতে হয়।অনেক সময়ই লাশ কঙ্কাল হয়না।তবু তার উপরেই চলে কবর।এগুলো সাধারন্ত গরীব মানুষের কবর হয়।নিজে গরীব বলে হয়তো গরীব মানুষ কে খুব একটা অবহেলা সে করে না।পুরানো কবর খোড়া বিশাল দিগদারি।কোদালের কোপে প্রায়ই ঠং ঠং করে গুপ্তধনের আওয়াজ দেয় কবরে শোয়ানো মানুষের অস্থিগুলো।গরীবেরা অত মাথা ঘামায়না এইসব বিষয়-আশয় নিয়ে।হয়তো মৃত্যু মানে একটি মুখের অবসান,যেই মুখে খাবার পথ্য তুলে না দেওয়ার মুক্তি তাদের কাছে!

হরেক রকম মানুষ কবর দিয়েছে সে।ছেলে-মেয়ে,বুড়ো-বুড়ী,আবাল,বৃদ্ধ,বনিতা,যুবক-যুবতী সব বয়সী মানুষ তার হাতে মাটি চাপা পড়েছে।সে যে হিসাব রাখে না,তা কিন্তু নয়।তার পিতা সোহরাব যখন তার হাতে প্রথম কোদাল তুলে দেয়,তখন ওই বাশের বাটটাতে সে দাগ দিয়ে হিসাব রাখে।তার বাবাও তাই করতেন।বাবা বেচে থাকতে প্রায় হাজার দুয়েক মানুষের জন্য গোর খুড়েছিলেন।সোহরাব মিয়া মারা যান উন সত্তর বছর বয়সে।শেষের দিকে একটা দিন ও তিনি কবর না খুড়ে থাকতে পারতেন না।হাপানীর রুগী হয়েও প্রতিদিন দিন নেই রাত নেই,ডাক পেলেই কবর খুড়তে চলে যেতেন তিনি।হাসতেন আর বলতেন,নারেহ কি যে বাজে অভ্যাস হয়ে গেছে!কবর না খুড়লে বোধ হয় পেটের ভাত হজম হয়না!!

পিতার অভ্যাস পুরোদমে পেয়েছে রুস্তম।প্রথম প্রথম তার বেশ অস্বস্তি হত।বাবা তার ভয় কাটিয়ে দিয়েছেন।বাবা প্রথম অংশীদারীত্বে কবর খুড়লেও,রুস্তম যখন একটু বড় হল,তখন থেকে সেই বাবার অংশীদার হয়ে গেল।বাবা বলতেন,কাউকে ভাগ দিয়ে কি লাভ?বাপ-ব্যাটা দুজনে মিলে কবর খুড়বো,যা ইনকাম হবে,তাতে ভাগ দিতি হবিনা কাউকে!বাপ-ছেলে কবর খুড়ে ঝুপড়িতে চলে এসে কিছুটা নিঃশ্বাস নিত।বাবা হাক ছেড়ে বলতেন,কইগো রুস্তমের মা,বড্ড ভুক নেগিচে।কিছু খাবার দেউ।ঝামটা মারতেন জোছনা বেগম-আপনের গা থিকে মরা মানুষের গন্ধ আইসতেছে।আগে সিটি কর্পোরেশনের কলে নাইয়ে আসেন!হো হো করে হেসে উঠতেন সোহরাব আলী।মরা মানুষের আবার গন্ধ থাকে কিবা কইরে?

মাঝে মাঝে লঞ্চ ডুবলে গনকবর খোড়ার দায়িত্ব পড়ে।ডাক আসে,যেতে হয় চরাঞ্চলে।রুস্তম যায়,সারি দিয়ে কবর খুড়ে,আর সরকারের ছাগল দেয়ার উপহাস দেখে।ভাবে বাহ,কি সুন্দর!একটা লাশের বিনিময়ে একটা করে ছাগল।যার বউ মারা গেল,সে কী জোছনা রাতে ওই ছাগল নিয়ে সোহাগ করতে পারবে?কিংবা যার স্বামী মারা গেল তারে কি ঐ ছাগল রোজগার করে খাওয়াবে?খুব বিরক্ত হয় রুস্তম এমন সব মানুষের প্রতি।মনে মনে সে ইচ্ছা পোষন করে,ওইসব ছাগল দাতাদের কবর খোড়ার,হাতটা নিশপিশ করে ওঠে যেন!

সোহরাব মিয়া উত্তরসুরি হিসেবে রুস্তম কে রেখে গেছেন,রুস্তম এখনো কাউকে পায়নি যে উত্তরসুরি তৈরি করবে।জামাই গোর খোড়ে,এমন পেশা কোন শশুর ই হয়তো চান নি।অথচ,তাকে কিংবা তাদের মত মানুষ কে যে সবার ই প্রয়োজন একদিন না একদিন হবেই,এই কথাটা কেন বোঝেনা?সে কি মানুষ হিসেবে খারাপ?কই না!কিন্তু সমস্যা ঐ একটাই,তার পেশা।কেয়ার করেনা রুস্তম,মেয়ে মানুষের চেয়ে কবর খোড়া তার বেশী প্রয়োজন।প্রতিদিন অন্তত একটি কবর না খুড়লে তার গলা দিয়ে ভাত নামবে না।এই অভ্যাস তার রক্তে,রক্তের ডাক সে উপেক্ষা করতে পারেনা,পারেনা পিতার সাথে বেইমানী করতে।

গোরস্থানের পাশে ঝুপরিতে থাকে সে,এই ঝুপড়ির তেরপল তার বাবার আনা।রুস্তম এর পিতা সোহরাব উত্তরাধীকার সূত্রে পুত্রকে এই দুই বস্তু দিয়ে গেছেন-কোদাল আর ঝুপড়ি।সোহরাব মিয়ার গোর রুস্তম নিজের হাতে খুড়েছিল।গোরখোদকদের বোধ হয় কবর থেকে দূরে থাকতে ভাল লাগেনা।মসজিদের ইমাম সাহেব তাকে মসজিদের খাদেম হয়ে বলেছিল মসজিদেই থাকতে।রাজি হয়নি রুস্তম,কবর তাকে টানে,সে কবরের মানুষের গল্প শুনতে পায়,সর্বোপরি পেশায় গোরখোদক রুস্তম গোরস্থান থেকে দূরে থাকতে রাজি হয়নি।রুস্তম কবরের গন্ধ পায়,কবর ছাড়া সে কি করে থাকে?

একটা বিষয় সে উপভোগ করে,মানুষ তাকে ভয় পায়।কেন পায় সে এক রহস্য,কবর যেমন রহস্যময়,ঠিক বোধ হয় গোরখোদকেরাও।এজন্য রুস্তম কথা কম বলে।মানুষ জন তাকে গুরুত্ব দেয়।গরীব মানুষ সহজে কোথাও গুরুত্ব পায়না,হয়তো গোরখোদকেরা এর ব্যতিক্রম!সবাই তাকে সালাম দেয়,আসলেই ব্যাপারটা উপভোগ করে সে।তার দাড়ি এখনো কাচা,তবু সে দাড়ির যত্ন নেয়,হয়তো একটু পাকলেই মানুষ তাকে আরো গুরুত্ব দিবে,ওজন বাড়বে তার কথার!

সে যেমন তার বাবার কবর খুড়েছে,তেমনি সেও চায় তার কবর খুড়ুক তার পুত্র,এখন পর্যন্ত তার এইটুকুই মাত্র চাওয়া।হয়তো তার কবর হবে তিন মাসের,গরীব মানুষের কবর,তবুও,সে চায় তার সন্তান তাকে মাটিচাপা দেক।সারাজ়ীবন মৃত মানুষের কারবার করে,একটা জীবিত সন্তান চাওয়ার হাহাকার খুব প্রকট হয়ে ওঠে শেষকালে তার কথায়।তাকে হয়তো একতা নতুন তেরপল আর একটা নতুন কোদাল কিনে দিয়ে যাবে রুস্তম আলী।কোদালের বাট টা নিজের হাতে তৈরি করে দেবে রুস্তম,হিসেব রাখার বড্ড সুবিধে হয় তাতে!!
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×