অবাক বিস্ময়ে চেয়ে দেখি,
একি অদ্ভুত! একি অদ্ভুত!
পাড়ার সবচেয়ে মারকুটে ছেলেটাও
প্রেমে বুঁদ হয়ে শান্তির বাণী শোনায়!
রাস্তায় দৌড়ে এসে গলা মিলায় ভালবাসার মিছিলে ।
ক্লাস মাতিয়ে রাখা ডানপিটে ঘরনার বালকটিও,
হঠাত্ করেই স্হির হয়ে যায়, চুপসে যাওয়া বেলুনের মতো হঠাত্ করেই ব্যাস্ত হয়ে যায় নিজেকে গুটাতে!
টিচারশুদ্ধ সবাই অবাক,
তদন্ত রিপোর্টের ফলাফলে সবাই জেনে যায়,
প্রেমে পড়েছে ও!
সারাদিন খুনোখুনির পর অস্ত্রে জীবনের দাগ মুছতে মুছতে,
কোন রমণীর নাম মুখে সুর তুলে তুলে, বেসুরে গলায় কেদেঁ ওঠে পেশাদার খুনীদের একজন ।
পত্রিকায় চোখ বুলাতেই হঠাত্ করেই,
অবাক হয়ে যান আশরাফ সাহেব।
"শীর্ষ ভাড়াটে খুনী আজাদ বন্দুক যুদ্ধে নিহত ।লাশ তল্লাশী করে নতুন চকচকে বিদেশী পিস্তলের সাথে পাওয়া গেছে অনেক দিনের পুরানো শুকিয়ে যাওয়া গোলাপের কয়েকটি পাপঁড়ি!"
খুনী ও প্রেমিক হয়! বলেই উঠে দাড়াঁয়,
সদ্য বিয়ে করা বৌটার কাছে পরম যত্নে অনুরোধ জানায়,
"এক কাপ চা হবে গো?"
শোনা যায় রাস্তার পাশের বিরাট জটাধারী পাগলটা নাকি,
ভালবাসার জন্যেই পথে নেমেছিলো ।
আজও সে পথেই আছে, আমিও বা পথে হয়তবা মাঝে মাঝে, রাস্তায় নামি ।
ওর সাথে পার্থক্য আমার একটাই,
সে তার হারানো ভালবাসা খুজতে এসেছিলো,
আর আমি পাওয়া ভালবাসা হারাতে এসেছি !!!!
ইমরুল হোসেন তানিম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


