এক গুচ্ছ গ্ল্যাডিওলাস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অবশেষে তুমি এলে?
মৃত্যু কালো গাউনে, এক গুচ্ছ গ্ল্যাডিওলাস হাতে!
আমি যে আর নেই, ঐ যে ওখানে, দেখতে পাচ্ছ?
হ্যাঁ, ওটাই, আমার জন্ম-মৃত্যু লেখা পাথুরে খোদাই এপিটাফ!
শেষ ইচ্ছে ছিল, সাগর পাড়ে চিরদিনের জন্য ঘুম দেব।
স্বজনেরা ইছে রেখেছে! ঝড়-ঝাপ্টার জীবন, আমার গর্জনে আসক্ত!
আমি এখন শুধুই কিছু অস্থি-হাড়ের গঠন, মন? সেতো বাবুই পাখির বাসায়,
ঠিক ওই যে, গ্রেভ ইয়ার্ডের সামনে লম্বা তাল গাছটায়, ওইখান টাতে!
তোমার গ্ল্যাডিওলাস আমার কাছে পৌঁছুচ্ছে না, হ্যাঁ ওপরেই রাখো
মাটি শুষে যদি গন্ধ পাই! তবে তোমার গায়ের গন্ধ আমি পাই-এখনো!!
একি? তুমি কাঁদছ কেন? আমিতো কোন শোকগীতি চাইনি, চাইনি করুণা,
তুমি একের পর এক প্রেমের গানে হল ভর্তি কনসার্ট মাতিয় যাবে, আমি শুনব!!
আমার প্রাণহীন দেহ হয়ত আবেগশূণ্য, কিন্তু এখনো সে ভালোবাসে তোমাকে!
শুনতে পায় তোমার মাইক্রোফোনের চিৎকার, কামুক দর্শকের দিকে উইকেড চাউনি!!
তুমি এখন আরো উচ্চস্বরে গাইবে, নষ্ট হওয়া এই ফুসফুস মুক্তি দিয়েছে তোমায়!
অথচ তুমি জানলে না, এই ফুসফুস তোমার অভিমানেই বিকল হয়েছিল,
ইনফ্যাচুয়েশন নয়! ভালোবাসার অপমানের-অভিযোগ, মন মেনে নিত, দেহযন্ত্র নয়!
আমি তো সে কবেই বলেই ছিলাম, অল অফ মাইন ইজ ইয়োর্স! কই?
বাধাঁ দিতে তো আসোনি, একটিবার ও নয়! আমি বলেছিলাম, তোমাকে আসতেই হবে!
অবশেষে তুমি এসেছ,
মৃত্যু কালো গাউনে, এক গুচ্ছ গ্ল্যাডিওলাস হাতে!
১১টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার... ...বাকিটুকু পড়ুন
৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।