আমি জানি চলে যাওয়া মানে প্রস্থান নয়, তোমার জানা ছিল না, তাই না?
মহাপ্রস্থানের শোক গুলো বড্ড তামাশা, যেন খানিকটা দায়বদ্ধতার মুক্তি!
ঠেকায় পড়ে, তোমাদের এক মিনিটের নীরবতা যেন হিমশীতল
আইস্ক্রীমের শোক!
অথচ সময়গুলো ছিল কত প্রাণবন্ত, আতশবাজির মত, আমার নিজেকে নিঃশেষে ক্ষয়!
তবু তোমার জন্য জ্বলে গেছি বারবার, আলোকিত করেছি তোমার মনের মেঘলা আকাশ!
শেষমেশ আতশবাজিগুলো ছাই হয়ে জমা পড়েছে এশট্রেতে, নিকোটিন বিষাক্ত ধোয়াতে পুড়ে!
পুরুষ হওয়া বড্ড পাপ, জানো? কাপুরুষতার ভয়ে তারা কাদঁতে শেখে না
বুকে চেপে থাকা পাথর ঠেলে বেরিয়ে আশা অশ্রুকে বলে, ও কিছু না, সর্দি!
শীতের সময় তো! উষ্ণতা ছিনিয়ে নিয়েছিলে তুমি, প্রকাশ্য দিবালোকে, রাজপথে!
তবে জান কি? এই আমি তোমার হাতের রিনিঝিনি নীল কাচেঁর চুড়ি নই আর!
আমি নিজেই এখন চুড়ি ভাংতে শিখে গেছি, তবু আর তোমার জন্য কেনা হয়না!
শক্ত পুরুষালী হাতে, মুঠোভর্তি কাচের চুড়ি ভাংতে ভাংতে সেই তোমাতেই রক্তাক্ত হই!
হায়! সেই তুমিই শিখিয়েছিলে, কিভাবে ভাংতে হয়! কিভাবে রক্তাক্ত করতে হয়!
কিংবা হতেও হয় বৈকি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




