somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! চতূর্থ পর্ব!

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ চতূর্থ কিস্তি! ওখানে থাকতে বিনোদনের কোন ব্যবস্থা ছিল না, শুধু ছিল ৫২ মেগাবাইট পার সেকেন্ড স্পীডের নেট। সেখানেও জ্বালা আছে, মন খারাপ, একটু ভাল মন্দ দেখতে যাবেন?:P নগদ কট! প্রক্সি ছাড়া কোন দুষ্ট মিস্ট সাইটে ঢুকতে পারবেন না!:((:(( সিনেমা নামাবেন টরেন্ট থেকে? তাও ব্লক করা! ম্যাক্সিমাম টরেন্ট সাইট ব্লক করা! আর আসে হল টীভি, যার একমাত্র বিনোদন হচ্ছে মিশরীয় মুজরা!:P:P

তো শুরু হয়ে যাক!

আগের তিন পর্বের লিঙ্ক শেষে!

২০শে অগাষ্ট ২০১৪ ইং

ঢাকা থেকে চিটাগং এর দূরত্ব কত? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন।B-) আজকের গল্পের বিষয় সিয়ারা। মাফি মালুম সিয়ারা? কার কিংবা গাড়ি। প্রথমে একটা তথ্য দিই, যেহেতু আমার কাছে তথ্য আছে!:D আরব দেশের ময়লা ফালানোর লরি সব গুলাই মার্সিডিজ কোম্পানীর লরি, নাম এক্ট্রস লরি, মোটামুটি ৮/১০/১২/১৬ আর ২৪ চাকার গাড়ী।:-*



গাড়ী মোটামুটি এখানকার মানুষের মৌলিক চাহিদার একটি, গাড়ি ছাড়া এক পা নড়তে পারবেন না। একেকজনের তিনটে করে মিনিমাম গাড়ি আছে। একটা পিক আপ, একটা ব্যবহার, একটা শো অফ! X((এখানে বাচতে হলে গাড়ি চালাতে জানতেহয়। আরব বাচ্চারা ব্যাসিকালী মায়ের পেট থেকে চালানো শিখে আসে!/:)


আরব দের জন্য আইন হল, আরব পুলাপানের স্টিয়ারিং ধরতে জানলেই তার বয়স হইসে। ;) এরা গাড়ি চালাতে চালাতে সব কাজ করে অভ্যস্ত। শতকরা নব্বই ভাগ আরব গাড়ি চালানোর সময় ফোনে কথা বলে! ছাগলের ম্যা ম্যা টাইপ এক গান আছে সেটা শোনে, গাড়ি চালানোর সময় হাল্কা ঝিমায় (আমরা যেটাকে ন্যাপ বলি!), অনেক আরব গাড়ি চালায় শুধু হাটু দিয়ে, হাত ব্যস্ত থাকে ফোনে! স্টিয়ারিং হোল্ড করে রাখে হাঁটু দিয়ে!:P যত সমস্যা আমরা যারা আজনবী, আমাদের গাড়ীর কাচ ভাঙ্গা হলে কেস!X((



এখানে মেয়েদের গাড়ি চালানো নিষেধ, মেয়েরা ড্রাইভ করতে পারবেনা, ওয়াল্লা!! হারাম!!:P তো ঘরের পুরুষরা সারাদিন ব্যস্ত থাকলে উপায়? উপায় আছে গোলাম হোসেন! যেহেতু বড় হয়ে যাওয়া সন্তানেরা ব্যস্ত, মা সবচাইতে ছোট টারে নিয়া বের হয়, এরা ৪.৫/৫ বছরের, এর চে ছোট টা স্টিয়ারিং নাগাল পায়না, তাই এই ই সই! বিশ্বাস করেন আর নাই করেন এরা, এই পাচ বছর বয়সী পুলাপানের শহরের ভেতরে স্পীড কম বেশী ১৩০ কিমিএইচ, মরুভূমিতে গাড়ির যত ওঠে!! যেহেতু আমার কাছে তথ্য আছে, আরেকটা তথ্য দিই, আমার নিজের চোখে দেখা, সন্তান স্টিয়ারিং ধরলে এক্সিলাটরে পা যায় না দেখে মায়ের কোলে বসছে, মা ব্রেক এক্সিলারেটর, ছেলে স্টিয়ারিং!! কি আছে জীবনে!:DB-)



এরা লিফট দেয়, পয়সা ছাড়াই। এই জায়গায় আপনি নিরাশ হবেন না। রাস্তায় দাড়িয়ে হাত উচু করলে কেউ না কেউ আপনাকে নিবেই!
আমাকে ডেইলী একশ বিশ কিমি যেয়ে অফিস করতে হয়। আবার অফিস ছুটি হলে ১২০ কিমি পাড়ি দিয়ে বাসায় আসি। এর মাঝে মিনিমাম ৮/১০ বার গাড়ি বদলাই, মোটামুটি যত ধরনের গাড়িতে ওঠার শখ থাকে মানুষের, আমার মিটে গেসে! এবং আমার সময় লাগে সর্বোচ্চ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা।
:D


এক্সিডেন্ট এ মৃত্যু সবচাইতে কমন এখানে। আমি মাঝে মাঝে একা পুরো হাসপাতাল সামাল দিই, এক্সিডেন্ট এর কেস আসলে পুরো প্যানিক লাগে, একেকজনের চেহারার দিকে তাকানো যায় না। ইমার্জেন্সী রেসিডেন্ট হিসেবে কাজ করলেও এ জিনিসে আমি অভ্যস্ত হতে পারিনি। অনেক আজনবীর লাশ দেশে নেয়ার টাকা থাকেনা অধিকাংশ লোকের পরিবারের, এক্সট্রা টিকেট, কফিন ইত্যাদির টাকা দেয়ার সামর্থ থাকেনা এদের। তাদের স্বান্তনা দিই (আমি জানিনা কাজ হয় কিনা), যাক নবী(সাঃ)'র দেশে কবর হইসে!/:)


২২শে অগাষ্ট ২০১৪ ইং

জাতি হিসেবে সারা দুনিয়াতে বাংগালীরা ব্যতিক্রমী!! ক্যামন ব্যতিক্রম শুনুন! B-)


এক ইন্ডিয়ান আলাপচারীতার সময় আমাকে বলে

"তোমাদের বাংগালীরা সব জুয়া খেলে!"

আজ্ঞে, হ্যা, এখানে ব্যাপক জুয়া খেলা হয়, এবং এর আসর এ সব ই বলতে গেলে বাংগালীরা! ধন্য জাতি আমাদের!


দেশে অনেকেই লুংগি পড়ে বাসা থেকে বের হন, কিন্তু বিদেশে এই লুংগির উজ্জ্বল দৃষ্টান্ত বাংগালীরা রেখেছেন। তারা বিনা দ্বিধায় এখানে লুংগি পড়ে আড্ডা মারতে বেরিয়ে যান রাস্তায়। একবার স্থানীয় সরকার বললেনন,
এটা কি তোমাদের জাতীয় পোশাক?


বুদ্ধিমান বাংগালীরা বলে,
নাহ, আমরা সবাই প্যান্টশার্ট পড়ি, ওইটাই জাতীয় পোশাক!


তো সরকার নিষেধ করলেন, দেখো, যেহেতু জাতীয় পোশাক নয়, তোমরা আর এটা পড়ে বের হয়ো না! কে শোনে কার কথা!! বাংগালীরা তো বটেই, কেরালার ইন্ডিয়ান আর সালোয়ার কামিজ পেহেন কা আদত ওয়ালা পাকিরাও এখন বাংগালীর দেখা দেখি লুংগি পড়ে বের হয়।


তো মেনে এক পাকি কো পুছা,

"" ইয়ার তু লুংগি কিউ পেহনা?"":|

উসনে দাত বাহার কার জবাব দিয়া

"""ইয়ে আচ্ছি হ্যায় ইয়ার, হাওয়া লাগতা হ্যায় অন্দর মে!"":D


অত্র এলাকায় আমি, বাবা আর সিরাজ ভাই এই তিনজন এখনো লুংগি পড়ে হাওয়া লাগানেকে লিয়ে বাহার হোনেকা সাহস ভি নেহি কিয়া।B-)


এরা, মানে আমাদের বাংগালীরা ব্যাপক পান খায়। সারাক্ষন দেখবেন জাবর কাটছে! একটা রেডী পানের দাম এক রিয়াল। আর সেই পানের পিক আর চুনের সাক্ষী এই শহর জুড়ে দাড়িয়ে থাকা সব বৈদ্যুতিক খুটি-খাম্বা!X((


প্রায়শ শুনবেন, অমুক বাংগালীরে ধরে নিয়ে গেছে পুলিশ, কেন? ওই বাংগালী মোকাম্মেল(কন্ট্রাক্টর) সৌদির কাছ থেকে এডভান্স টাকা নিয়ে কাজ না করে ভাগছে! খোজ নিলে জানবেন, তাসের আসরে সব টাকা হেরেছে!X((


সব দেশের লোক কে জিজ্ঞাসা করুন,

""কেফাল হাল, সাদিক?"
উত্তর আসবে

""আলহামদুলিল্লাহ ""

বাংগালীরে জিগেস করুন

""কেফাল হাল, সাদিক?
"
মুখ চুন করে উত্তর দিবে

""এইতো বাই(!), বালই(!!!):P


আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! তৃতীয় পর্ব!


আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! দ্বিতীয় পর্ব!


আমার লেখা আরব্য রজনীর গল্প গুলো! প্রথম পর্ব!
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৫
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×