সহধর্মিনী কে কি নামে ডাকলে তার প্রতি আসল ভালোবাসা প্রকাশ পায়? আমি প্রায়শই এই এক্সপেরিমেন্ট চালাই।
নানান ধরনের মানুষ আসে আমার কাছে চিকিৎসা নিতে। আমি হামেশাই মহিলা কে দেখিয়ে পুরুষ লোকটিকে জিজ্ঞেস করি, উনি আপনার কি হন? বহু মানুষ বহু রকম উত্তর দেয়।
এক সচিব কে জিজ্ঞেস করেছিলাম, কি হন উনি আপনার? হেভী পার্ট নিয়ে বলেছিলেন আমার ওয়াইফ।
তবে গতকাল আমার যে অভিজ্ঞতা হল কিংবা যা শিখলাম, সেটাকে আসলে অনুভূতি দিয়ে প্রকাশ করতে পারছিনা।
নেহায়েত অশিক্ষিত বুড়ো চাচা, যার কথার ফাকে দিয়ে থুতু বেরুচ্ছে, সাথে পর্দানশীন ওয়াইফ ( মায়ের বয়সী আমার, যার কাপড় খুলে হাটু দেখতে আমার প্রায় মিনিট দশেক ধমকাতে হইসে
--স্যার, উনি আমার পরিবার!
খুব ইচ্ছে হচ্ছিল চাচার পায়ে হাত দিয়ে সালাম করি! স্যার দের এরকম করা শোভা পায়না, তাই পারিনি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





