দিন কয়েক আগে ঝাকানাকা একটা স্ট্যাটাস দেখছিলাম, বেশ ভাল রকম জ্ঞাণ সমৃদ্ধ, গল্পটা শুনি, চলেন!
রাজ্যে গোপালের জনপ্রিয়তা দেখে, হিঙ্গসে তাকে জব্দ করার ফন্দি আঁটলেন! মহারাজ গোপাল কে নির্দেশ দিলেন পাচ জন পিওর মূর্খ মানুষ নিয়ে আসতে হবে রাজ দরবারে! নচেৎ গোপালের মুন্ডু শরীর থেকে আলাদা করে ফেলা হবে!
নির্দিষ্ট দিনে গোপাল দুইজন মূর্খ সহ রাজার দরবারে হাজির, মহারাজ এর খুশি আর ধরেনা, তাহলে এবার ন্যায়সঙ্গত ভাবেই গোপাল কে আচ্ছা মতন ঢিট করা যাবে! রাজামশাই বললেন, ওহে গোপাল আমিতো তোমাকে পাচঁ জন মূর্খ আনতে বলেছিলাম, তুমি কেবল দুজন নিয়ে কোন সাহসে এখানে এসেছ?
গোপাল ভ্রু কুচকে মহারাজ কে জবাব দেয়, মহারাজ! আমি চিন্তা করে দেখেছি রাজ্যে আমার চাইতে নির্বোধ কিংবা মূর্খ আর কেউ নেই! মহারাজ বললেন, তোমাকে সহ ও তো মোটে তিনজন হচ্ছে! গোপাল মৃদু হেসে বলে
রাজ্যের অতীব গুরুত্ব পূর্ণ কাজ বাদ দিয়ে এরকম মূর্খ খোজাঁর মত মিনিংলেস কাজ এর আদেশ যে দিতে পারে, তার সাথে কি অন্য কারু মূর্খতার তুলনা হয়?
মহারাজ বিব্রত অবস্থা কাটিয়ে এহে হে হে করে হেসে বলেন, তবুও তো গোপী চার জন হল, পাচ নং?
গোপাল সহ্যাস্যে জবাব দেয়, ফেসবুকের নিউজফীডে যে ব্যক্তি তার মূল্যবান সময় নষ্ট করে এই ফালতু কৌতুক পড়ছে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
