somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলেবেলে-১

২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে ভাবি ছাপার অক্ষরে বই পড়ার যে আনন্দ সেটা কি আমাদের শিশুরা বুঝতে পারে? আমার ভাইয়ের ছেলে নব’র বয়স সাত। সে একদিন তার বাবাকে জিজ্ঞাসা করে, “বাবা, তোমার ফেসবুকে একাউন্ট আছে”? তার বাবা অবাক হয়ে ছেলের কাছে জানতে চাইলেন, “এটা কি বাবা”? বাবার মূর্খতায় নব বিস্মিত। তার বাবা ফেসবুক কি জানে না- এটা তাকে খুব মর্মাহত করে। পরদিন সে স্কুলে গিয়ে ফেসবুক সম্পর্কে যাবতীয় তথ্যাদি সংগ্রহ করে এবং সেই রাতে ঘুমাতে যাবার আগে বাবাকে সব জানায়।

নব’র এখন একমাত্র আকর্ষণ “মডেম” নামক বস্তুটার উপর নিহিত। তার কট্টরপন্থী বাবা মা কবে তার হাতে এই বস্তু তুলে দেবেন সে এই অপেক্ষায় আছে। আমাদের ছেলেবেলায় এইসব বস্তুর নামও আমরা শুনিনি। বাবা তখন ঠাকুরমার ঝুলি, আরব্য রজনীর গল্প, ঈশপের গল্পের বইগুলো কিনে আনতেন আমাদের জন্য। বানান করে করে সেই বই পড়ার যে আনন্দ সে আনন্দ থেকে আজকালকার শিশুরা বঞ্চিত। হয়ত এর উল্টোটাও হতে পারে। ওরা কম্পিউটার গেম খেলে যে আনন্দ পায়, তা থেকে আমরা বঞ্চিত। অতি জটিল সব গেম, ওরা বেশ অনায়াসে একটার পর একটা ষ্টেজ পার হয়ে যায়। তখন তার আনন্দ চোখে দেখার মত। ওরাও হয়ত আমাদের মত করে ভাবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে ওরা যে আনন্দের খোরাক পাচ্ছে, সেটা থেকে আমরা আমাদের ছেলেবেলায় বঞ্চিত ছিলাম।

এ লেখাটা এলেবেলে টাইপের লেখা। মাঝে মাঝে চকিতে মনের মধ্যে অনেক ভাবনা খেলা করে যায়। “হুমায়ুন আহমেদে”র বই মাস দু’য়েক যাবত টানা পড়ছি। তার একটা বই আছে “এলেবেলে”।
সেই বইয়ে এই টাইপের কিছু লেখা আছে। সেই বই পড়ে কিনা ঠিক বুঝতে পারছি না, যা মনে আসছে তাই লিখে ফেলছি। কোন লেখাই ফেলনা না, কারন আমি আমার জন্য লিখি, এখানে আমার ভালোলাগাই প্রধান। হাহাহা, লেখাটা লেখার পর নিজেকে বেশ আঁতেল মনে হচ্ছে। হাহাহা.........।

Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৩ রাত ১:৫৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ; এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

×