এনার্জি ড্রিংকে হৃদরোগের ঝুঁকি
২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধারণ পরিশ্রমের পর শক্তি ফিরে পেতে আজকালের তরুণরা চট করেই একটা এনার্জি ড্রিংক কিনে পান করে। কিন্তু এই পানীয় তৈরিতে ব্যবহৃত ক্যাফেইন ও টরিনের মতো উত্তেজক পদার্থ আমাদের হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানীরা।
গবেষকরা জানান, এই পানীয় গ্রহণে রক্তচাপ (সিস্টোলিক ব্লাড প্রেশার) স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৫ পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়। তা ছাড়া দিনে এক থেকে তিন বোতল এনার্জি ড্রিংক ‘ইলেকট্রিক্যাল সাইকেলের’ (হৃদস্পন্দন) সময়কাল স্বাভাবিকের চেয়ে ১০ মিলিসেকেন্ড পর্যন্ত বাড়িয়ে দেয়। এতে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।
হৃৎপিণ্ডের ক্রিয়ায় এনার্জি ড্রিংকের প্রভাব সম্পর্কিত সাতটি গবেষণা শেষে গবেষকরা এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেভিড গ্র্যান্ট মেডিক্যাল সেন্টারের প্রিভেন্টিভ কার্ডিওলজি বিভাগের পরিচালক ড. ইয়ান রিডক জানান, হৃদস্পন্দনের সময়কাল বেড়ে গেলে ব্যক্তির আকস্মিক মৃত্যুও হতে পারে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে এ বিষয়ে প্রতিবেদনও উপস্থাপন করেন বিজ্ঞানীরা। তবে এ ধরনের পানীয়ের প্রভাব আরো ভালোভাবে জানতে আরো গবেষণা প্রয়োজন বলে তাঁরা জানান। সূত্র : টেলিগ্রাফ অনলাইন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন
সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন