somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুইটার ও গুগল প্লাস কে অনুসরন করে এবার ফেসবুকে "সাব্স্ক্রাইব" বাটন

১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ মূহূর্তে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের কথা বলতে গেলে সবার প্রথমে যে নামগুলো আসে তা হলো হলো ফেসবুক ও টুইটার। এর সাথে সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে ইন্টারনেট জায়ান্ট গুগলের পরিচালনায় গুগল প্লাস। প্রথম দুটির তুলনায় গুগল প্লাস এখনও পিছিয়ে থাকলেও, গুগলের ইতিমধ্যেই থাকা বিশাল ব্যাবহারকারীর কারনে এটিও ভালোভাবেই আলোচনায় আসছে।

এই পারস্পরিক প্রতিযোগীতায় ফেসবুক এবার সংযোজন করল "সাবস্ক্রাইব" বাটন যা অনেকটা টুইটারের "ফলো" এবং গুগল প্লাসের "সার্কেল" ফিচারের মত কাজ করবে।

কিভাবে কাজ করে "সাবস্ক্রাইব" বাটন?

আপনি আপনার প্রোফাইল থেকে সাবস্ক্রাইব অপশনটি এনাবেল করে দিতে পারবেন। এতে যারা আপনার বন্ধুতালিকায় নেই তারা আপনার "শেয়ারড উইথ পাবলিক" পোস্ট, স্ট্যাটাস, ছবিগুলো দেখতে পারবে।ব্যাপারটা অনেকটা টুইটারের ফলো ফিচারের মত। নিরাপত্তার কারনে এটি বাই ডিফল্ট বন্ধ করা থাকে যাতে কেবল আপনি নিজে চাইলেই এটি অন করতে পারেন। এই ফিচারটি আপনাকে আপনার প্রোফাইলের উপর অধিকতর নিয়ন্ত্রন এনে দেওয়ার পাশাপাশি আপনাকে আরো বেশী মানুষের সাথে নিজের ভাবনা শেয়ার সুযোগ করে দেবে সবাইকে বন্ধু তালিকায় রাখার ঝামেলা ছাড়াই। বিশেষ করে জনপ্রিয় ব্যাক্তিত্বদের ক্ষেত্রে, যেমন নায়ক নায়িকারা কিংবা রাজনীতিকরা এর মাধ্যমে সবাইকে ফ্রেন্ডলিস্টে রাখা ছাড়াই তাদের পাবলিক মেসেজ সবাইকে জানাতে পারবেন। উল্লেখ্য ফেসবুকের সাম্প্রতিক আপডেট অনুযায়ী প্রতিটি পোস্ট, ছবি, স্ট্যাটাস আপডেটে আপনি কার সাথে সেটি শেয়ার করতে চান; বন্ধুতালিকার সবার সাথে, কিংবা নির্দিস্ট কিছু বন্ধুর সাথে নাকি সবার সাথে, তা বেছে নেয়ার সুযোগ দেয়া হয়। আপনি যেসব পোস্ট বা ছবিতে "শেয়ারড উইথ পাবলিক" অপশন সিলেক্ট করবেন শুধুমাত্র সে পোস্টগুলোই আপনার সাবস্ক্রাইবাররা দেখতে পাবেন।

বিপরীতভাবে আপনি কারো ফ্রেন্ড না হয়েও তার পাবলিক আপডেট গুলো জানতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ঐ ব্যাক্তির প্রোফাইলে গিয়ে তার সাবস্ক্রাইবার হতে হবে।

আরো একটি সংযোজন হলো, আপনি এখন আপনার ওয়াল এ কি দেখতে চান তা বেছে নিতে পারবেন। ফেসবুকের ভাষ্য মতে, " আপনি হয়ত আপনার ছোটভাই যতবার একটি গেম খেলে ততবার একটি আপডেট চান না"। আপনি হয়ত আপনার প্রিয় বন্ধুর সব আপডেট চান যতটা চান না অন্য এক অল্প পরিচিত ব্যাক্তির। নতুন নিয়মে আপনি চাইলে কোন বন্ধুর শুধু মূল্যবান আপডেট, কোন বন্ধুর শুধু ছবি আপডেট, কারো সব আপডেট কিংবা কোন একজনের কোন আপডেট নয় এমনকি যারা আপনার বন্ধু নয় তাদের কোন কোন আপডেট আপনি আপনার ওয়ালে চান তা বেছে নিতে পারেন। একইভাবে কার কোন আপডেট আপনি চান না তা বেছে নিতে পারেন। এটি করার জন্য আপনাকে যেটা করতে হবে তা হলো আপনার বন্ধুর প্রোফাইলে গিয়ে "সাবস্ক্রাইবড" এ ক্লিক করবেন, তারপর ড্রপডাউন মেনু থেকে যা যা আপনার প্রোফাইলে দেখতে চান তা বেছে নেবেন। নতুন এ সুবিধা গুলো গ্রাহকদের আরো বেশী করে ফেসবুক ব্যাবহারে আগ্রহী করবে বলেই আশা করছে ফেসবুক কতৃপক্ষ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×