পূণ্যাত্মার মিছিল তুমি... উপমায় অনন্য
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মেঘের ছায়ার আড়াল নিয়ে ছুটেছে পথিক; পূণ্যাত্মার নির্বাক মিছিল পথ করে দিল-
কোন এক ক্লান্ত দুপুরের একটা দৃশ্যকল্প এমন হয়েছিল স্বর্গোত্থিত মায়াবী অনুভবে
লাখো শহীদের রক্তস্নাত পবিত্র স্বর্ণমোহন মাটির চির-কামনার স্পর্শে-কোমল কোলে
আমি দেখেছি সেইদিন তুমি এক অতুল রূপরাজ অহংকারই হতে পারে ভূষণ তোমার-
বাংলাদেশ তুমি কামনার আকাশে মোহিত সৌরভে আবেশ অসীম...
সবুজ বিস্তৃত দিগন্তে আকাশ-মাটির আলাপনে মুগ্ধ অরণ্যানীর অলোক সুরে জাগ্রত
বিহ্বলমুগ্ধতায় পানকৌড়ির ডানা মেলা আবীর বিকেল তোমার ললাটে লালীমার টিপ
এঁকে যায়; সেজে ওঠো নিবির নীলে রুপালী আলোর ডাকে নিখাদ অনন্যতায় নিশ্চুপ
বান-ডাকা জোস্নায় রাতের স্নানে তোমার আলীঙ্গন ছায়াপথও নেমে আসে মুখর গানে-
আমার স্বদেশ তুমি উপমার আগে, বীর-জনতার মৗন-শান্ত বাহুবল...
ফাগুনে রঙিন ফুলের পাপড়ি মাখা প্রজাপতি ডানা যেন তোমার জমিন, মেঘের ডাকে
জেগে ওঠে মেলে দেয় আঁচল সবুজ, বৃষ্টির আলাপনে গড়ে তোল এক স্বপ্ন-মোহন শাড়ি
হরিৎ আঁচলে সাজাও তোমার মুখ, জড়াও মায়ার সুতোহীন জালে প্রগলভ ভালবাসায়
উদার বুকে তোমার রেখেছো আগল টেনে চৌদ্দ কোটির পাহারায় নিরলস প্রতিজ্ঞায়-
মা তুমি আমার আমাদের অক্লান্ত অনিন্দ্য সপ্তাহ-শতাব্দী প্রতিদিন...
আকাশি রঙের নিরেট প্রেমে জেগে ওঠে প্রভাত, সমীরণের আহ্বানে তোমার প্রস্ফুটিত
ভোর, মুখরিত তুমি রোদের আলিঙ্গনে জাগাও তোমার আত্মার অনুভব, রকমারি সুখে
রোদ-মেঘের কামনায় তোমার চোখে জাগে সাত রঙ আহলাদে তুমি অনন্য নিরুপম;
ঈর্ষান্বিত পৃথিবীর চোখ তোমায় দেখে ষড়ঋতুর কামনায় ব্যর্থ প্রচেষ্টার স্বপ্নে মাতাল-
বাংলাদেশ আমার উদাত্ত চিৎকার তুমি উদার জীবনের অনন্য উপমা...
ছবি: বাই মোবাইল
৪০টি মন্তব্য ৪০টি উত্তর
আলোচিত ব্লগ
২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন
ইশ্বর ও ধর্ম নিয়ে পাদ্রির লেখা ৪ হাজার পাতার স্বীকারোক্তি!
১৭২৯ সালের এক শীতের সকালে ফ্রান্সের এক ছোট্ট গ্রামের ক্যাথলিক পাদ্রি জাঁ মেসলিয়ার (Jean Meslier) মারা যান। তাঁর মৃত্যুর পর ঘর থেকে উদ্ধার হয় হাজার হাজার পাতার এক গোপন পাণ্ডুলিপি,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।