বজ্রপাতে কেঁপে ওঠে ঘর; কেঁপে ওঠো তুমি
ভয়ার্ত ব্যাস্ততায় ওঠে আসো আমার আলিঙ্গনে...
আমার ভেতরে তখন, ভয়াল সুনামিরা উন্মাদ
অথচ তুমি অপার্থিব উচ্ছ্বাসে উন্মাতাল-বাধাহীন...
কী! এক আবেগী নির্ভরতায় এবার তুমিই ঝড়
অতঃপর শান্ত পৃথিবীর মোহগ্রস্ত অপেক্ষারা অধীর...
এক নিষ্পাপ মায়া-ভরা হাসির সুহাসিত উত্থান
বজ্রপাতে কেঁপে ওঠা তোমার কামনার্ত দুঃসাহসে...
১৫.০৬.১২
ছবি: আমার মা মনি ওয়াদাতুল জিনান সাররা
২২/০১/১৩ তে এক বছর পূর্ণ হবে সবার কাছে দোয়া চাই...
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




