আমরা বাংলাদেশের মানুষ কেমন ইন্টারনেট চাই? এটা যদি কারো প্রশ্ন হয়ে থাকে, তা হলে উত্তর অনেকে অনেক রকম দিবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট এর নামে গ্রাহকদেরকে যা দেয়া হচ্ছে তা সবার জানা। মূলা ঝুলিয়ে রাখার মতো। যেমন কোম্পানীগুলো নির্ধারণ করে দেয়, কোন ব্যবহারকারী কতো ব্যবাহর করবে, কত ডাউনলোড করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু উন্নত বিশ্বের কোথাও এ রকম আছে কিনা আমার জানা নাই। আমি মধ্যপ্রাচ্চে প্রবাসী হিসাবে এখানে যা দেখেছি তা হলো, ডাউনলোড হবে আনলিমিটেড আর স্প্রিড হবে ব্যবহারকারীর সংযোগের ধরনের উপর নির্ভর করে। এখানে একটা কথা বলে রাখা ভাল, মধ্যপ্রাচ্চের দেশগুলো উন্নত প্রযুক্তি সহ অনেক কিছুই আমেরিকা ও ইউরোপের দেশগুলোকে অনুসরণ করে।
আমাদের দেশের অবস্থা কি রকম, তা যারা ইন্টারনেট ব্যবহার করতেছে তাদের চেয়ে ভাল কেউ বলতে পারবে না। আরে মাসে যদি আমি ১০, ২০ জি.বি ডাউনলোড করি তাকে কার বাপের কি। আমার যদি সময় হয়, আমার যদি ইচ্ছা হয়। তা হলে কোম্পানী আমাকে বেধে রাখার কে? ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান গুলো ইন্টারনেট সংযোগ দেয়া সহ ব্যবহার কারীর সাথে যা করে , তা এক ধরনের ধোকা। পৃথিবীর কোথাও এই হিসাব নাই । ব্যবহারকারী কত বাইট ব্রাউজ করলো, কতো ডাউনলোড করলো, অথচ যা আমাদের দেশে হচ্ছে। মধ্যপ্রাচ্চের প্রায় সব দেশে মোবাইল কোম্পানীগুলো ৭.২ মেগাবাইট স্প্রিড দিচ্ছে, আপনি কত ব্যবহার করলেন বা কত ডাউনলোড করলেন তা আপনার একান্ত নিজের ব্যাপার, আপনি শুধু মাসে নির্দিষ্ট বিল পরিশোধ করবেন।
আমাদের দেশেরক্ষেত্রে কি হওয়া দরকার? আমার ব্যক্তিগত মতামত হলো নিন্মরুপঃ
Kbps/mbps Brow.. DLSp.min. DL. line Rate
64kBps Data(Office Use only) DSL 150+Vat
128KBps- Unli. 18KkBps Unli Any 200+Vat
256kBps Unli. 32KBps unli Any 350+Vat
512KBps Unli. 64KBps unli Any 500+Vat
1MBps Unli. 128KBps unli Any 800+Vat
2MBps Unli. 256KBps Unli Any 1200+Vat
4MBps Unli 512KBps Unli Any 1600+Vat
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


