somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা কবে আমাদের হব?

০৫ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার ৩৮ বৎসর পর ও আমাদের দেশের তেমন কোন উন্নতি হয়নি। উন্নতি যা হয়েছে তা শুধু কিন্তু ব্যক্তি বিশেষের তারা লক্ষ পতি থেকে কোটি পতিতে উন্নিত হয়েছে।
৩৮ বৎসর সময় কিন্তু কম নয়। একটি দেশ ও জাতীর উন্নতির জন্য ১০ বৎসর বা এক যুগই যথেষ্ঠ। তবে সে জন্য দেশের নীতি নির্ধারক, বুদ্ধিজীবি সহ রাজনৈতিক নেতাদের সৎ ইচ্ছার দরকার। যে কথা বলছি ১০ বৎসর বা একযুগই একটি দেশ ও জাতীর উন্নতির জন্য যথেষ্ঠ। তার অনেক উদাহরণ আছে যেমনঃ মালোয়শিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ফিলিপাইন এবং আমাদের পাশের মেয়ানমার( র্বামা), থাইল্যান্ড এর উপযুক্ত উদাহরণ।
তা হলে প্রশ্ন আসে আমরা কি করেছি গত ৩৮ বৎসরে? অর্থাৎ প্রায় ৪ দশক । আমি এ কথা ভাবছি, কাল যদি আমার সন্তান (অর্থাৎ আগামী প্রজন্ম) আমাকে প্রশ্ন করে, তোমরা গত ৩৮ বৎসর দেশের জন্য কি করেছো? আমাকে এবং আমাদেরকে কেন কয়েক হাজার টাকা ঋনের বোঝা মাথায় নিয়ে জন্মাতে হয়েছে?
আমার জন্য কেন শিক্ষার উপযুক্ত পরিবেশ নেই?
আমার জন্য কেন কর্মসংস্থানের ব্যবস্থা নেই?
আমার কেন সু-চিকিৎসার ব্যবস্থা নেই?
কেন নেই সুন্দর বাসস্থানের ব্যবস্থা?
কেন নেই ঘরথেকে বের হওয়ার পর নিরাপদের ঘরে ফিরার গ্যারান্টি?!!!!!
নেই কেন স্বাভাবিক মৃত্যূর গ্যারান্টি?!!!!!!!!!
(অর্থাৎ এক জন নাগরিকের সাধারন চাহিদা মানে মৌলিক-মানবিক চাহিদা=খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্ত বিনোদন।) কি উত্তর দিব? সম্মানিত রাজনীতিবিদ ও বুদ্ধিজীবি আপনারা কি তা বলতে পারেন। আপনাদের কাছে একটা উত্তর আছে, যা সবার জানা বলবেনঃ সদ্য -স্বাধীন হওয়া দেশের উন্নতিতে অনেক সময় লাগে তাছাড়া দুই-দুইবার সামরিক শাসন, তার পরে গণ-তন্ত্র সবে মাত্র ১৯ বৎসর ইত্যাদি, ইত্যাদি। এখন প্রশ্ন হলো গত ১৯ বৎসরে আপনারা কি দিয়েছেন জাতীকে। যা দিয়েছেন তা হলোঃ ১) সন্ত্রাস। ২) ঋণের বোঝা। ৩) দূনীতি। ৪) বেকারত্ব। ৫)খুদার জ্বালা। ৬) করেছেন বিদেশী ঋণ নির্ভর এবং আরো অনেক কিছু যা বলে শেষ করা যাবে না। দুঃখ জনক হলেও সত্য জাতীয় বুদ্ধিজীবি না দিয়ে আপনারা জাতিকে দিয়েছেন দলীয় বুদ্ধিজীবি।
স্বাধীনতার ৩৮ বৎসর পর ও আপনারা স্বাধীনতার ঘোষনা নিয়ে কাদা ছোড়া-ছুড়ি করেন যা খুবই দূভাগ্য জনক ও লজ্জ্বা জনক। দুই দলেই ভুলে যান কারো অবদান কম নয়। আপনারা ভুলে জান মা-বাবা ছাড়া যেমন সন্তান হয় না। নেতা ছাড়া শুধু বাহিনীদিয়ে যুদ্ধ হয় না, তেমন বাহিনীছাড়া নেতা দিয়ে ও শুধু যুদ্ধ হয় না্ । আপনারা একে অন্যের দোষ খুজতে ভালবাসেন, দেশের জন্য কি দরকার তা খুজতে ভুলে গেছেন। বি,এন,পি, বলে আওয়ামীলিগ ভারতের দালাল, আবার আওয়ামীলিগ বলে বি, এন, পি, পাকিস্তানের দালাল। শুধু এতে তারা খান্ত নন। কয়েক দিন আগের কথা, এক দল অন্যদলকে বলে তারা নাকি দু-দলই ভারতের কাছে মোখলেচা দিয়ে ক্ষমতায় এসেছিল এবং এসেছে। আমার প্রশ্ন হল, ভোট কি ভারতের লোক দিয়েছিল নাকি বাংলাদেশের লোক দিয়েছিল। নেতাদের কাছে অনুরোধ ভারত বা পাকিস্তানের দালালী ছেড়ে নিজের মানে বাংলাদেশের দালালী করেন। এবং ভারত পাকিস্তানের নেতাদের অনুসরন করেন। মনে রাখবেন তারা রাজনীতির কারনে এক অন্যের সমালোচনা করে ঠিকই কিন্তু দেশের প্রশ্নে তারা সবাই এক যা সবার জানা। আপনারা নেতারা যদি কেউ ভারতের , কেউ পাকিস্তানের হন, তা হলে আমাদের কে? আপনাদের কাছে প্রশ্ন আপনারা কবে আমাদের হবেন? মানে বাংলাদেশের হবেন, অর্থাৎ আপনারা কবে আপনাদের হবেন? আমরা সবাই বাংলাদেশের মানুষ, আমরা কবে আমাদের হব? ? ???????????
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×