somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কসাই কাদেরের ফাঁসির দাবিতে সোচ্চার বাংলাদেশ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সব দায় বর্তমান সরকারের। যুদ্ধাপরাধী কাদের মোল্লা ওরফে কসাই কাদেরের বিচারের রায় - তাও। তাকে কেন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিল না। সেখানে সরকার যুদ্ধাপরাধীদের সঙ্গে আতাঁতের চেষ্টা করছে। অথবা তাদের দল জামাত- শিবিরের জ্বালাও- পোড়াও, খুন ও সন্ত্রস্ত আক্রমণের ভয়ে ভীত সরকার। অথবা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক গেম খেলছে আওয়ামী লীগ সরকার। সাংঘাতিক কথা - এতবড় জঘণ্য অপরাধীদের অপরাধকে ধামাচাপা দিতে রাজনৈতিক গেম খেলা - তা মানা যায়না। কোন অবস্থাতেই না। আওয়ামী লীগের সাংসদরা আজ তুমুল হৈচে করেছে সংসদে বিচারের রায়কে মেনে নিতে পারেনি বলে।
রাজনীতির কথা কিছুটা বললাম। আমরা আমাদের আবেগের কথা , চেতনার কথা, বিবেকের দংশনের কথা বললাম। কিন্তু সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে যারা যুদ্ধাপরাধীদের তৎকালীন নৃশংসতার শিকার হয়েছিল তাদের পরিবার- পরিজনের মনের অবস্থাটা আসলে কি। তারা কি চান। যুদ্ধকালীন সময়ে যে নারীটি ওই হায়েনাদের দ্বারা ধর্ষিত হয়েছিল ভাই বোন মা বাবার সামনে। আর এ বীভৎস দৃশ্য দেখতে হয়েছিল পরিবার পরিজনকে। শিশু হত্যার দৃশ্য কিংবা পরিবারের সকল সদস্যরা দেখেছে আপন ভাই কিংবা পিতাকে ওই দানবদের হাতে নৃশংসভাবে খুন হতে। এমনকি সপরিবারে। এছাড়া লুটপাট, অগ্নি সংযোগের মত অপরাধের কথা না হয় বাদই দিলাম। নিশ্চয়ই তাদের মন ও হৃদয়ের আর্তি ও আত্মনাদ আমাদের চেয়ে বহুগুণ বেশি। আমরা যারা এদেশে শুধু মুক্তিযুদ্ধের চেতনায় একত্রিত হয়ে যুদ্ধাপরাধের বিপক্ষে কথা বলি সেই আবেগ- ভালোবাসা আর সরাসরি নৃশংসতার শিকার পরিবারগুলোর দাবি ও চাওয়া পাওয়া এক নয়। তবে আজ নিশ্চয়ই তারা এটুকু খুশি হবেন দেশের বিশাল মানুষ ন্যায় বিচার, বিবেচনাবোধ ও বিবেকের পক্ষে একত্রিত হয়েছে। তাদের আত্মনাদ ও আমাদের আত্মনাদ আজ একই। যে বিচারপ্রক্রিয়াটি ৪১ বছর ধরে সম্ভব হয়নি তা সম্ভব হবার মত পরিবেশ তৈরি হয়েছে।
সমালোচনার ঝড় উঠেছে কসাই কাদেরর ফাঁসি হলনা কেন। সেখানে প্রধান সমস্যা চিহ্নিত করা হয়েছে অভিযুক্ত কাদের মোল্লাকে সংঘটিত অপরাধের সহযোগি হিসেবে চিহ্নিত করেছে প্রসিকিউশন , নেতৃত্বদানকারি হিসাবে নয়। যে কারণে ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন জেল দিয়েছেন। এসব আইনের বিষয়। আইনের বিষয়টাকে দুর্বল করেছে সরকার নাকি প্রসিকিউশন- সেটা নিশ্চিত নয়। এটা নিয়েই কথা- প্রসিকিউশনে নিশ্চয়ই সরকার হস্তক্ষেপ করেছে। কৌশলের আশ্রয় নিয়েছে। এসবই বিশ্লেষণ কোন কোন বিশ্লেষকের। তবে এসব শোনার সময় নেই- যারা কাদের মোল্লার ফাঁসির রায় শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। এটা কিছু নীতিভ্রষ্ট রাজনৈতিক দল ও তাদের কতিপয় কর্মি সমর্থক ও জামাত -শিবির ছাড়া বাংলাদেশের সকল মানুষ এমন অধীর অপেক্ষায় ছিলেন। কিন্তু এত বিশাল মানুষের আশাকে হতাশ করেছেন ট্রাইব্যুনাল।
যদি আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের রায় নিয়ে কোন কৌশলের আশ্রয় নিয়ে থাকে তাহলে সেটা -কেন। আওয়ামী লীগ কি যুদ্ধাপরাধীদের বিচার চাই না। চাইলেও তা কি নির্বাচনি বৈতরণী পার হবার কাজে লাগাতে চায়। আর আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের প্রকৃত বিচার চাইনা এটা অধিকাংশ মানুষকে বিশ্বাস করানো কষ্টকর হবে। আর আওয়ামী লীগ নির্বাচনি হাতিয়ার কেন করতে চায় তাও তলিয়ে দেখা দরকার। সরকার জনগণ ও জনমন বিচ্ছিন্ন কোন অংশ নয়। জনগণের মনের প্রতিফলন সরকার। জনগণ যদি কোন কারণে বিভ্রান্ত থাকে তাহলে সরকারের আচরণ বিভ্রান্ত হতে পারে। বিভ্রান্ত জনগণকে বিভ্রান্ত করা ছাড়া উপায় নেই। আর আওয়ামী লীগকে যদি বিশ্বাস করা অসম্ভব হয়ে উঠে তাহলে এটাও বিশ্বাস করা দরকার ছিল -এদেশে ৪১ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হওয়া আসলেই বিশ্বাসযোগ্য ছিল কিনা। যে দেশে যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তাকে সাড়ে ৩ বছরের মধ্যে সপরিবারে হত্যা করা হয়। জেলখানায় হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। যেখানে পাকিস্তানী হায়েনাদের সহযোগি সেই ঘাতক রাজাকার আলবদরের নেতাদের মন্ত্রী -এমপি বানানো হয়। ৪১ বছরের মধ্যে ২ যুগের বেশি সময় ধরে স্বাধীনতাবিরোধী চক্র দেশের শাসন ক্ষমতায় বসে সংবিধান থেকে শুরু করে সর্বত্র মুক্তিযুদ্ধের চেতনাকে কবরস্থ করার চেষ্টা করে। তাহলে কারা করত এদেশে যুদ্ধাপরাধীদের বিচার। শেখ হাসিনাকে ক্ষমতায় আসার জন্য এদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হয়েছে। সেটা কিসের অপরাধে। শেখ হাসিনা আর বঙ্গবন্ধু কি যুদ্ধাপরাধ করেছিল। আর যারা দেশে ২১ আগস্টের বোমাবাজী করে, দেশে একই সময়ে ৫০০ জায়গায় বোমা ফাটায় তাদের মাধ্যমে আবার দেশ পরিচালনার স্বপ্ন দেখে এদেশের বিভ্রান্ত অংশ জনগণ( অবশ্যই জনগণের ভোটে যে কেউ ক্ষমতায় যেতে পারে। কিন্তু যারা চরম অন্যায় করেছে জঙ্গীপনা সৃষ্টির মাধ্যমে তাদের সেই ভুল বোঝার সুযোগ তাদের দিতে হবে )। তাই শহীদ পরিবারগুলোর কষ্ট, এদেশের ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, ২ লাখ মা বোনের সম্ভ্রমহানি ও হত্যার বিচার নানা সংশয়ের সুতোয় দুলছে। সেটা আশানুরূপ বিচারের রায় ও তা কার্যকর হবার জন্য। যদি পুরোটাই সরকারের নির্বাচনি কৌশলপত্র হয় তবে তা হবে আর একটি যুদ্ধাপরাধের মত ঘটনা। আমরা কেউ এতটা দুরাশায় ডুব দিতে চায় না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×