somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ ঃ এ যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শাহবাগ থেকে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে- এ যুদ্ধ যেন কোনভাবেই থেমে না যায়। যতদিন পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত এ যুদ্ধ যেন চলতে থাকে। আমাদের মুক্তিযোদ্ধারা ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। কিন্তু আমাদের চেতনাগত যুদ্ধের সূচনা ৫২ সাল থেকে। সুতরাং আমাদের মনে রাখতে হবে এ যুদ্ধের স্থায়িত্ব হতে হবে দীর্ঘ। সুতরাং স্বাধীনতার যুদ্ধ আমরা ৯ মাস করেছি এটা ভাবলে চলবে না। পৃথিবীতে যুদ্ধ অনেক দীর্ঘস্থায়ী হয়। সেটা আমাদের মনে রাখতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত যেন সারা দেশে এ গণজাগরণের আন্দোলন চলতে থাকে। প্রয়োজনে এদেশের সব শ্রেণি পেশার মানুষ পালা করে এ যুদ্ধে অংশ নিবে। কোনভাবেই শাহবাগের গর্জন যেন থেমে না যাই। শাহবাগের দিকে জনস্রোত যেন বন্ধ না হয়। ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার অকুণ্ঠ সমর্থনেও যেন কোনভাবেই ভাটা না পড়ে। এ যুদ্ধে আমাদের জিততে হবে।
কোন কারণে আমাদের পিছু হঠার সম্ভাবনা থাকলে তা চিহ্নিত করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা আবার পিছু হঠলেই জামাত শিবির ও মুখোশধারী দেশপ্রেমিকরা সুবিধা নিতে বসে থাকবে। একমাত্র বিষয় হচ্ছে শাহবাগের অবস্থান আমাদের ধরে রাখতে হবে। এখান থেকে একচুলও সরে আসার সুযোগ নেই। এছাড়া দেশের অন্য যে সব স্থানে প্রতিবাদকারীরা একত্রিত হয়েছে তাদের প্রেরণা ও চেতনাকে উজ্জীবিত রাখতে হবে। তারাও যেন আন্দোলন ও প্রতিবাদ থেকে সরে না আসে। কোনভাবেই না।
আমাদের মনে রাখতে হবে আমাদের মুক্তিযোদ্ধারা রিক্ত ও নিঃস্ব অবস্থায় সেদিন যেভাবে লড়ে গিয়েছিল - কোন কোন ক্ষেত্রে তারা ছিল নিরস্ত্র- সেই নিরস্ত্র মানুষগুলোর সাহস হবে আমাদের প্রেরণা। অথবা সেই পাকিস্থানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যারা লড়েছিল অক’তভয়ে তাদের প্রেরণা আমাদের মনে রাখতে হবে। হয়ত এটা অস্ত্রের লড়াই নয়। কিন্তু আমাদের মানসিক শক্তি ও ধৈর্য্যরে সবচেয়ে বড় লড়াই। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবনা। আমরা সেই মহান বীরদের উত্তরসূরি যাদের চেতনা আমরা হৃদয়ে ধারণ করেছি। হায়েনাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বাঙালি ৪১ বছর সময় অপেক্ষা করেছে। আর কোন অপেক্ষা নয়। ৩০ লাখ শহীদ মুক্তিযোদ্ধাদের নামে শপথ করে বলছি আমরা কেউ ঘরে ফিরব না সেই রাজাকারদের বিচার শেষ না হওয়া পর্যন্ত। আমরা সেই ২ লাখ ধর্ষিতা মা বোনের নামে শপথ করছি ওই হায়েনাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×