মাঝে মাঝে আকস্মিক কোন খারাপ সংবাদে এত্তটাই ভেঙ্গে পড়ি যে কি করা উচিত তখন সেটাই ভুলে যাই ! যার ফলশ্রুতিতে আরো বড় সমস্যায় পড়তে হয়,, বছর তিনেক হল আমি ফেসবুক ব্যবহার করছি,, একটু একটু করে চেনা জানা অনেক স্কুল, কলেজ আর পরিবারের সদস্যরা ফ্রেন্ড লিস্টে যোগ হয়েছেন,, অনাকাঙ্ক্ষিত ম্যাসেজ এড়িয়ে চলতে ফেসবুকে সবসময় অফলাইনেই থাকি,, এটাতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি,, তো কাল হঠাৎ আমার এক ফ্রেন্ড আমাকে বলছে যে, "দোস্ত, তোকে তো আমি রাতে অনলাইনে দেখলাম রে" ? আমি তো পুরো অবাক ! কারণ আমি বর্তমানে ফেসবুকে গেলে ও দিনে যাই,, রাত আটটার পর আর যাই না,, আর গেলে ও অফলাইনে থাকি ! তাহলে আমাকে অনলাইনে দেখল কিভাবে ? তখন তো খুবই চিন্তায় পড়ে গেলাম,, অতঃপর যখন পাসওয়ার্ড পরিবর্তন করতে গেলাম তখন দেখি যে পুরাতন পাসওয়ার্ড ভুল বলছে !! আমি যেন একদম আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম,, অনেক বার চেষ্টা করার পরও ঐ একি কথাই বলছে !! তখন হঠাৎ করেই মনে হল কেউ আমার আইডি হ্যাক করে পাসওয়ার্ডটা পরিবর্তন করে দিয়েছে !! যাই হোক চেনা জানা অনেক ফ্রেন্ডের সাথেই এটা শেয়ার করলাম তখন সবাই বলল, যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছি ওটা তে গিয়ে আমি ফেসবুকের নতুন পাসওয়ার্ড দিতে পারব,, অতঃপর ই মেইল লগ ইন করতে গিয়ে দেখি যে ওটার পাসওয়ার্ড ও ভুল বলছে,, পাসওয়ার্ডটা ডায়েরীতে লিখে ও রেখেছিলাম,, তাও কেন জানি ওটাকেই ভুল বলছে !! এদিকে একেক ফ্রেন্ড একেক রকম কথা বলা শুরু করে দিল,, আমি নিজেও গুগলে সার্চ দিয়ে তথ্য জেনে নিয়েও সমস্যার সমাধান করতে পারলাম না,, পরবর্তীতে যেটা বুঝলাম তা হল, আমার আইডিটা কেউ হ্যাক করেনি,, সর্বশেষ আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওটা দীর্ঘ দিন ছিল এবং মাস খানেক আগে আবার নতুন একটা পাসওয়ার্ড দিলে ও আগের ঐ পাসওয়ার্ডটাই বার বার মনে আসছে ! এদিকে আমার ফোনে আমার আইডিটা সবসময় লগ ইন করাই থাকে বলে আমি এখনও ঢুকতে পারছি কিন্তু একবার লগ আউট করে দিলে আর ঢুকতে পারব না ! আবার আমি নিজেও ইমেইলের পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করে নতুন করে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারছি না !! মনটা অনেক খারাপ,, আমার সাথে কখনো এমনটা হয় নি,, কত্ত অপ্রয়োজনীয় দিন, তারিখ, কথাবার্তা ইত্যাদি মনে থাকে,, আর শেষমেষ কি না দরকারি পাসওয়ার্ডটাই ভুলে গেলাম ?¿?¿ সত্যিই বর্তমানে পাসওয়ার্ড বিড়ম্বনার মধ্যে আছি আর কি !!
পাসওয়ার্ড বিড়ম্বনা !!
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
শিরনাম হীন
তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন
শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।