তুমি যখন চোখের আড়াল হও ,
তখন একটু দেখার জন্য হৃদয়টা মোর
কেমন আকুলি-বিকুলি করে !
আবার যখন তোমায় আচমকা দেখি,
তখন কিছু বলতে না পারায় আমার ভেতরে-
কেমন একটা চিনচিন ব্যথা অনুভব হয় !
কিছু বলতে গিয়েও যখন না বলা কথাটা,
না বলাই থেকে যায়-
তখন একটা কাপুরুষীয় যন্ত্রণায়,
শরবিদ্ধ হরিণের মত ছটফট করে
হৃদয় আমার !
টুকরো-টুকরো হয়ে যায় আমার
অনুভূতির আয়না,
বিগরে যায় মগজ !
বুকের বাঁধ ভেঙ্গে, চোখের তীর জুড়ে ধেয়ে আসে-
সিডর,নার্গিসের মত ভয়াবহ জলোচ্ছ্বাস !
নিহত-আহত, ক্ষত-বিক্ষত হয় আমার,
বুকের ভূমিতে লালিত পালিত একগুঁয়ে স্বপ্নেরা !
অথচ,
তুমি রয়ে গেলে,
সেই-সুনির্দিষ্ট দূরত্বেই ।।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



