তোমরা কি মানুষ ?
সূর্য পলাশ
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/surjopolas/02-2015/surjopolas_121061330954f0090269e132.78449931_tiny.jpg
আরও একটি নগ্নতার বহিঃপ্রকাশ,
আরও একটি জঘন্য ইতিহাস !
আবারও প্রশ্ন আসে তোমরা কি সত্যিই মানুষ ?
না, তোমরা মানুষ নয়-
তোমরা কোঠর রাজনৈতিক ব্যক্তিত্ব,
সাম্প্রদায়িকতা, কূপমণ্ডূকটা জিইয়ে রাখো,
টিকিয়ে রাখতে শোষণের অস্তিত্ব !
আরও একটি সত্য-সুন্দরের হল অধঃপতন,
আরও একটি লাশ করলে তোমরা গলধকরন !
আবারও প্রশ্ন আসে তোমরা কি সত্যিই মানুষ ?
না, তোমরা মানুষ নয়-
তোমরা টুপি পরা মুসলিম, টিকি ধারি হিন্দু,
তোমরাই হলে জঘন্য জানোয়ার হিংস্র হায়েনা,
তোমাদের মাঝে তাই, মানবতা নাই এক বিন্দু !
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


