কৃষ্ণ ছিল না রাধিকার কখনো
একথাটি শ্রীরাধা বোঝেনি এখনো।
বোকা মেয়ে খুলে বসেছিল
ডাকবাক্স তার
আজব রীতি ছিল যার।
এখানে, না জানি কত মেঘের গলি পেরিয়ে
নদীর স্রোতে ভেসে , তারপর --
মুখবইয়ের পাতায় এক নিমেষে
বার্তা ওঠে ভেসে।
হৃদকমলের পাঁপড়ি দিয়ে সাজানো বার্তাগুলি রাধার
গভীর বিশ্বাসে ভেসে যেত, যেথা আছে অচীন সখা তার
অনুরাগে বেসামাল রাধিকার মন
শোনেনি অন্যের কোনো কারন বারন।
বার বার ছুটে যায় সে সেই প্রান্তে
যেখানে সুজন বার্তা পাঠায় -
মায়াবী সবুজ সংকেতে।
আচম্বিতে সেই আলো অবসিত হয়,
রাধিকার অভিসার ধুলায় লুটায়।
ধুসর ভালোবাসা মুছে দেয় নীলাভ স্বপ্ন
অশ্রুনদী ভাসাতেই কি রাধার জন্ম?
যে বার্তা করেছে তারে ধ্বংস -
উড়িয়েছে ছাই,
হায় রাধা মন তবু ডুবে আছে,
সেই বার্তার পীরিতে,
পারলে তুমিও একটি বার্তা,
লিখে দিও রাধার সমাধিতে।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




