
সায়াহ্নে মঠে ফেরেন নবীন শ্রমন
মঠে ধ্বণিত হচ্ছে প্রার্থণার সুর
কেনো আজ মন গিয়েছিল বহুদূর ?
স্মৃতিরা কেনো করতে এসেছিল ভ্রমন ?
তাঁর সামনে এখন মায়ার আয়না
ক্ষমা ,ঘৃণা বা ত্যাগকে করেছিলেন যতন
মন্ত্রধণীতে সবই লাগছে ধূলোর মতন !
না , মন আর কোনোদিকে যায়না ।
জেনেছেন শোক হল মূঢ়ের আবরণ
জন্ম , সেও তো পূর্বে নির্ধারিত
মৃত্যুই হল সত্য যা অবধারিত ।
মনের মধ্যে হল আত্মার জাগরণ ।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



