
সাজ-সরঞ্জাম ছিল না তো কিছুই
তবু , কাব্যছন্দে বিলাস করতে চাই
অগভীর ভাবনাকে টেনে আনি হাতে
এখন বলো , কথা কোথায় পাই ?
এতো জোড় থাকে কবির কথায়
আকাশ চিরে অনায়াসে বৃষ্টি পড়ায়
আঁকা-বাঁকা ইচ্ছেনদীতে তার মনতরী ভাসায়
সত্যি-মিথ্যের মায়াজালে ভরদুপুরে জ্যোৎস্না ঝরায় !
অভিমুখহীন আমারকথা জল-কাদায় আটকে যায়
কিংবা উড়ে দিগন্তে সে বিলীন হয়
অবশেষের হয় না যে শেষ
মনকথা শুধু মনেই পড়ে রয় !
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



