
প্রতিদিন টোকা দিয়ে যাই,
টোকার কম্পনে এক রাশ ধুল এসে
চোখে জ্বালা ধরিয়ে দেয়,
মরচে পরা তালা খানি লটকে আছে বোবা প্রতীক্ষায়।
অস্পষ্ট জানালায় প্রতিফলিত হয় অসহায় আসবাবের কঙ্কাল,
দীর্ঘশ্বাসের বাষ্প অস্পষ্ট কাঁচকে,
ঘোলা থেকে আর ঘোলাটে করে দেয়।
প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে ক্লান্ত হয়ে,
নুয়ে পরে রয় সময় দর্পণ।
বাগানবিলাসির লাল,
ফ্যাঁকাসে সাদায় থিরি থিরি কাঁপে ,
দীর্ঘশ্বাসের ঠান্ডা দোলায় ।
পৃথিবীর সকল নিস্তব্ধতা কে পুঁজি করে,
আঁধারের শুন্যতায় চাঁদর বুনে,
প্রতীক্ষার নিভু আলো আজো জ্বেলে যাই দোড়গোঁড়ায়।
জানি কেউ নেই হেথায়,
কারো থাকার নয়,
তবুও ফিরে আসা, অকারণ ফিরে আসা,
ও পথ যে আমায় টানে
ফিরিয়ে দেয়ার আমন্ত্রণে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



